রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবারের নামাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যস্ততম রাস্তার অর্ধেক আটকে এবং বেশ কিছু রাস্তা পুরোপুরি বন্ধ করে প্রতি শুক্রবার নামাজ পড়া হত। অভিযোগ, আজ, শুক্রবারও একাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্যস্ততম রাজাবাজারের(Rajabazar) রাস্তার উপর জুম্মার নামাজ(Prayer) পড়তে শুরু করে। যাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী(Central Force)।

রাস্তা আটকে নামাজ পড়াতে পুলিশ বাধা দিলে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। অনেকে উত্তেজিত হয়ে এলাকায় মিছিল বের করে। ক্ষোভ উগড়ে দেয়। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হতো। দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে সাধারণ মানুষকে রীতিমতো বেগ পেতে হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই মানুষের চলাচলের রাস্তা আটকে প্রার্থনা বা উপাসনা করা যাবে না। অপরদিকে স্থানীয় সংখ্যালঘুদের একাংশের বক্তব্য ওই এলাকায় যত ইসলাম ধর্মী মানুষজন আছেন তারা সকলে যদি নামাজ পড়তে যান তাহলে স্থানীয় মসজিদে জায়গা কুলাবে না। তাই তারা বাধ্য হয় একদিন বা বিশেষ দিন গুলিতে নামাজ পড়ে থাকেন। কিন্তু রাজ্য সরকার বা প্রশাসন যে নির্দেশ দিয়েছেন তা লঙ্ঘন করতে তাঁরা নারাজ।

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা