রাজাবাজারে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন, গিরিডি থেকে গ্রেফতার আততায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজাবাজারে যুবককে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে খুনে ব্যবহৃত ছুরি ও স্কুটারও উদ্ধার করেছে পুলিশ। সাত দিনের মধ্যে এই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জানা গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের গেড়ে এই খুনের ঘটনা ঘটে। ধৃতের নাম মোঃ মুসলিম(Mahamad Muslim)। রাজাবাজারে খুন হয়ে যাওয়া মেহেবুব আলমের স্ত্রী জায়গা খাতুনের অভিযোগের ভিত্তিতে আর্মহাস্ট স্ট্রিট থানার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আনা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে গত ২২ ডিসেম্বর রাজাবাজার ক্রসিং এর সামনে কেশব চন্দ্র সেন স্ট্রিটে খুনের ঘটনাটি ঘটেছিল। খুন হয়েছিলেন ৪১ বছরের মেহেবুব আলম(Mehebub Alam)। জাহিদা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ তদন্তে নামে। ২২ ডিসেম্বর রাতে একটি কালো স্কুটারে চড়ে কেশবচন্দ্র সেন স্ট্রিটের সামনে এপিসি রোডের সংযোগস্থলে চড়াও হয়েছিল অভিযুক্ত মোঃ মুসলিম বা মুসলিম আনসারী। ছুরি দিয়ে কুপিয়ে খুন করে সে । এরপর স্কুটারের চেপে পালিয়ে গেছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মোঃ মুসলিম এই রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছে।

এরপর গিরিডির(Giridi) বিরনিতে কাপিলো গ্রামে লুকিয়ে থাকা আততায়ীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত মেহেবুব আলমের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ।তা নিয়ে টানাপোড়েন চলছিল। তাঁর জেরে এই মেহবুবকে খুন করে মুসলিম আনসারি। রবিবার ধৃতকে গিরিটির আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় পুলিশ। রবিবার রাতেই তাকে কলকাতায় নিয়ে আসা হয়। সোমবার ফের ধৃতকে আদালতে পেশ করবে পুলিশ।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের