চাকরি হারাচ্ছেন কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার আওয়ামী লীগের হয়ে চাটুকারিতার পুরস্কার হিসাবে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে প্রথম সচিব (প্রেস) হিসাবে নিয়োগ পেয়েছিলেন রঞ্জন সেন। এবার জমানা বদলের সঙ্গে সঙ্গে চাকরি হারাচ্ছেন তিনি। সূত্রের খবর, রঞ্জনের চুক্তি বাতিল করছে জনপ্রশাসন মন্ত্রক। তাঁকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি প্রেস সচিব হিসাবে স্বজনপোষণ আর দুর্নীতিতে অভিযুক্ত রঞ্জন।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট করার পাশাপাশি দিল্লির আইআইএমসি থেকে ডেভেলপমেন্ট সাংবাদিকতায় ডিপ্রোমা ডিগ্রিধারী রঞ্জন বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন, এটিএন নিউজ, দেশ টিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন। সাংবাদিক মহলে আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসাবেই পরিচিত ছিলেন। শেখ হাসিনা জমানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের দয়ায় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তিন বছরের চুক্তিতে কলকাতাস্থিত বাংলাদেশ উপদূতাবাসে প্রেস সচিব পদে যোগ দেন।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তাঁর মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৩ জুন ফের দুই বছরের জন্য রঞ্জনের কার্যকালের মেয়াদ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রক। কিন্তু গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার পতনের সঙ্গে সঙ্গেই রঞ্জনের কর্মজীবনের আয়ু নিয়ে জল্পনা শুরু হয়। গতকাল রবিবারই তাঁর ভাগ্য ঠিক হয়ে যায়। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে শেক হাসিনা জমানায় যাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল, তাঁদের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কোপ পড়তে চলেছে রঞ্জনের উপরেও।

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু