রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে রাজ্য জুড়ে ইডির হানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের  রেশন দুর্নীতি কাণ্ডে সক্রিয় ইডি। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। প্রায় ১০ টি জায়গায় ইডি হানা দিয়েছে । জানা গিয়েছে, এদিন ইডির স্ক্যানারে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। ইতিমধ্যেই তাঁর বসিরহাট,রাজারহাটের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিয়েছে। বারিকের  বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।   শুধু তাই নয় তাঁর  পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

বলা বাহুল্য, বারিকের নামে জড়িয়েছে একাধিক মামলায়।  তারমধ্যে রয়েছে   গরু-কয়লা পাচার এবং রেশন দুর্নীতিতে। ইডি  সূত্রের খবর, বারিক রেশন দুর্নীতির টাকা রেশন দুর্নীতির টাকা সোনা ও ইটভাটার ব্যবসায় বিনিয়োগ করেছে। তাই এদিন বারিকের রাইস মিলেও তল্লাশি চালিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, ২০১৪ সালে একবার সোনা পাচার কাণ্ডে বারিক বিশ্বাসকে গ্রেফতার হয়েছিলেন। সেইসময়  প্রায় ৪৫ কেজি সোনা পাচার কাণ্ডে তিনি গ্রেফতার হন। তাই রেশন দুর্নীতি মামলার বিভিন্ন সূত্র খুঁজতে  ইডির এই তল্লাশি বলে জানা যাচ্ছে। বলা বাহুল্য, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপরেই ইডির তদন্তে উঠে আসে বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। 

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম