কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে দেখা করলেন রোনাল্ডিনহো

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার দুপুরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন ফুটবল তারকা রোনাল্ডিনহো। বাড়ির দরজায় গলায় উত্তরীয় পরিয়ে ফুটবল তারকাকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর(CM) বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)  ও অরূপ বিশ্বাস(Arup Biswas)। এছাড়া ছিলেন স্বপন বন্দোপাধ্যায় ও কার্তিক বন্দ্যোপাধ্যায়। এদিন রোনাল্ডিনহোকে তার হাতে তুলে দেওয়া হয় ফুটবল এবং প্রিয় জার্সি। সেই সময় উপস্থিত ছিলেন ফুটবলের তিন ক্লাবের প্রতিনিধিরা।বাইরে ফটোসেশন শেষে রোনাল্ডিনহো প্রবেশ করেন মুখ্যমন্ত্রীর ঘরে। প্রায় ২৭ মিনিট মুখ্যমন্ত্রীর বাসভবনে থেকে সেখান থেকে বিদায় নেন রোনাল্ডিনহো ।

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে অন্যান্যদের মধ্যে ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে রাজু আহমেদ। এদিকে পুজোর আনন্দে মাতোয়ারা তিলোত্তমায় রবিবার শহরে হাজির হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। উৎসবের মাঝে অন্যতম পছন্দের তারকা ফুটবলার শহরে আসায় ফুটবল প্রেমীদের আনন্দের সীমা নেই। রবিবার সন্ধ্যায় কলকাতায় অবতরণ করেন ব্রাজিলের ম্যাজিশিয়ান। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই ফুটবলের জাদুকরের ভারতে আগমন। দু’দিন কলকাতার নানা প্রান্তে রয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবল তারকার বিভিন্ন কর্মসূচি । দুর্গাপুজো নিয়ে বাঙালির বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু হয়ে গেছে মহালয়া থেকেই।

বিশেষ করে শহর কলকাতার বুকে তিলোত্তমাবাসীর উচ্ছাসের শেষ নেই। বিভিন্ন প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। মহালয়া থেকেই প্যান্ডেলে মানুষের ভিড় চোখে পড়ার মতো।এই উৎসবের মাঝেই কলকাতার শ্রীভূমি স্পোর্টিং-এ পুজোর আনন্দে মাতোয়ারা তিলোত্তমায় রবিবার হাজির হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। উৎসবের মাঝে অন্যতম পছন্দের তারকা ফুটবলার শহরে আসায় ফুটবল প্রেমীদের আনন্দের সীমা নেই। রবিবার সন্ধ্যায় কলকাতায় অবতরণ করেন ব্রাজিলের ম্যাজিশিয়ান। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose)। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই ফুটবলের জাদুকরের ভারতে আগমন। দু’দিন কলকাতার নানা প্রান্তে রয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবল তারকার বিভিন্ন কর্মসূচি । দুর্গাপুজো নিয়ে বাঙালির বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু হয়ে গেছে মহালয়া থেকেই। বিশেষ করে শহর কলকাতার বুকে তিলোত্তমাবাসীর উচ্ছাসের শেষ নেই। বিভিন্ন প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। মহালয়া থেকেই প্যান্ডেলে মানুষের ভিড় চোখে পড়ার মতো।এই উৎসবের মাঝেই কলকাতার শ্রীভূমি স্পোর্টিং-এ উপস্থিত হলেন বিখ্যাত ফুটবলার রোনাল্ডিনহো।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?