৫ জুন বাড়ি যাচ্ছেন সারদা কাণ্ডের দেবযানী!

কড়া পুলিশি প্রহরায় তিনি যাবেন ঢাকুরিয়ার বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দশ বছর পর বাড়ি যাচ্ছেন দেবযানী ঘোষ। একসময়ে এই নামেই উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আদালতের অনুমতি নিয়ে আগামী ৫ জুন বাড়ি যাচ্ছেন তিনি। কিন্তু কেন?

আজও মেলেনি জামিন। তবে দীর্ঘ ১০ বছর পরে প্যারোলে  ৪ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন তিনি। অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্যই দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এই সাময়িক ‘ছুটি’।  আইনজীবী মারফৎ তিনি আবেদন জানিয়েছিলেন বিশেষ সিবিআই আদালতে। তারপরে মেলে অনুমতি। জানা গিয়েছে, ইতিমধ্যেই সংশোধনাগার কর্তৃপক্ষ যাবতীয় আয়োজন করেছে।

কড়া পুলিশি প্রহরায় তিনি যাবেন ঢাকুরিয়ার বাড়িতে। সেই জন্য সংশোধনাগার কর্তৃপক্ষ ইতিমধ্যেই চিঠি দিয়েছে লালবাজারে। সারদা’র অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি। একসময়ে সারদাকর্তা (SARADHA) সুদীপ্ত সেনের নাম বললেই উঠে আসত দেবযানীর নাম।

অন্যদিকে সুদীপ্তের অভিযোগ, কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। কথা ছিল বহুতল নির্মাণের। অভিযোগ ছিল, বহু লক্ষ টাকা খরচ করে লেবার হাট তৈরি করেছিলেন তিনি তবু শুভেন্দু পাশ করাননি বহুতলের প্ল্যান। তাঁর আরও অভিযোগ, শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছেন। দাবি, কাঁথি পুরসভায় এর আগেও ৯০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। চিঠি লিখে জানিয়েছিলেন শুভেন্দু কত টাকা তাঁর কাছ থেকে কী ভাবে নিয়েছিলেন। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী পিটিশন করেছিলেন চিঠির ওপর তদন্ত করতে। এই মামলার শুনানির পর গত ৩১ মে আদালতের নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে বিষয়টি পাঠানোর।

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের