গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরির দাবিতে শহিদ মিনার থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে কালীঘাট পর্যন্ত মিছিল করার আবেদন করে হাইকোর্টের (HC) দ্বারস্থ হয়েছিলেন গ্রুপ ডি’র চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য, প্রায় ৬০০ জনের মিছিল করার কথা। তাতে অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য।

মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য। তাতে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। উল্লেখ্য, এই মামলার শুনানি হতে পারে মঙ্গলবার দুপুরেই। 

উল্লেখ্য, ১৭ মে মিছিল করার কথা ছিল। বেশ কিছু বিষয়ের জন্য এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তবে বিচারপতি রাজাশেখর মান্থা অনুমতি দিয়েছিলেন শর্তসাপেক্ষে। বলা হয়েছিল, রাস্তা একমুখী হওয়ায় মিছিলে সুবিধা হবে। তবে শর্ত, দু’টি লাইনে মিছিল করতে হবে এবং রাস্তার ৮০ শতাংশ ছাড়তে হবে। নির্দেশ ছিল, উস্কানিমূলক কোনও মন্তব্য করা যাবে না। এখন, দেখার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী রায় দেয়।

উল্লেখ্য, ২০১৬ সালের প্যানেলের প্রায় ৩২ হাজার জনের কাছাকাছি প্রাইমারি শিক্ষক চাকরিহারা হয়েছেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য এবং চাকরিহারারা। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল ৩৬ হাজার জনের চাকরি বাতিল। আজ রায় সংশোধন করে তিনি জানিয়েছেন, ‘সংখ্যাটা হবে ৩২ হাজারের কাছাকাছি’।

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং