মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে মিড-ডে মিল পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসার পর এবার আরও কঠোর অবস্থান নিল স্কুল শিক্ষা দফতর। কোনও অভিযোগের তদন্তে যাতে দায়সারা মনোভাব না দেখানো হয়, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করার পাশাপাশি তদন্তের রিপোের্টও যথাযথভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মিড-ডে মিল প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের স্কুলে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। ফলে খাবারের মান, পরিমাণ, রান্নার পরিবেশ কিংবা নিয়ম মেনে খাবার পরিবেশন নিয়ে কোনও অভিযোগ উঠলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শুধুমাত্র দায়সারা রিপোর্ট জমা দিলে চলবে না বল্লেই দফতরের তরফে বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মিড-ডে মিল সংক্রান্ত অভিযোগগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের আরও সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। অভিযোগের প্রকৃতি অনুযায়ী সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। এরপর তদন্তের ভিত্তিতে বিস্তারিত রিপোের্ট তৈরি করার নির্দেশ রয়েছে। 

আরও পড়ুনঃ মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

স্কুল শিক্ষা দফতরের এই পদক্ষেপের ফলে মিড-ডে মিল পরিষেবার নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। পড়ুয়াদের জন্য নির্ধারিত খাবারের গুণমান ও পরিষেবার ক্ষেত্রে যাতে কোনও ধরনের গাফিলতি না থাকে, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযোগের তদন্তে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করাই এখন দফতরের মূল লক্ষ্য।

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল