খুলছে জি ডি বিড়লা স্কুল, মানা হচ্ছে না আদালতের নির্দেশ

জি ডি বিড়লা স্কুল গ্রুপের তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হল আগামী সোমবার থেকে কলকাতায় তাঁদের ৬টি স্কুলই খুলতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল খোলার নোটিস(Notice) পরে গেল, কিন্তু মানা হচ্ছে না খোদ কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশও। জি ডি বিড়লা স্কুল গ্রুপের(G D Birla Group) তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হল আগামী সোমবার থেকে কলকাতায় তাঁদের ৬টি স্কুলই খুলতে চলেছে। কিন্তু সেই নোটিসে এই কথাও বলা হল, যে সব পড়ুয়ার সমস্ত বেতন মেটানো আছে কেবলমাত্র তাঁরাই স্কুলে ঢুকতে পারবে। অথচ কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল স্কুলে ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের(Students) ক্লাস করা আটকানো যাবে না। নতুন ক্লাসে ওঠার ক্ষেত্রেও ফি(Fees) কোনও বাধা হবে না। অর্থাৎ জি ডি বিড়লা গ্রুপ আদালতের নির্দেশও মানছে না। আর সেই কারণেই এই নোটিস ঘিরে এখন শুরু হয়েছে তীব্র বিতর্ক।  

শনিবার জি ডি বিড়লা গ্রুপের তরফে যে নোটিস দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, আগামী সোমবার বা ১১ এপ্রিল থেকে খুলে যাচ্ছে রাণীকুঠি এলাকায় থাকা জি ডি বিড়লা স্কুল, মিন্টো পার্কের অশোক হল গার্লস, সাদার্ন অ্যাভেনিউর লিটল জেমস, বালিগঞ্জের মহাদেবী বিড়লা হাইস্কুল, অশোক হলের জুনিয়র সেকশন এবং জামির লেনের মহাদেবী বিড়লা গার্লস স্কুল। পড়ুয়াদের নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয় এই স্কুল্গুলি। তার জেরে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সেই সঙ্গে প্রশ্ন উঠেছিল যে সব পড়ুয়াদের বেতন পুরো দেওয়া আছে তাঁরা কেন ক্লাস করা থেকে বঞ্চিত হবে। এদিন যে নোটিস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, যে সমস্ত পড়ুয়াদের ১০০ শতাংশ ফি মেটানো আছে তারাই শুধুমাত্র ক্লাস করার অনুমতি পাবে। অর্থাৎ যারা ৮০ শতাংশ ফি মিটিয়েছে, তারাও ক্লাস করতে পারবে না। নোটিস দেখে ক্ষুব্ধ অভিভাবকরা বলছে, কলকাতা হাই কোর্ট বলেছিল ফি বকেয়া থাকলেও ক্লাস করতে পারবে পড়ুয়ারা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত মানল না।

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ