জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি:  টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বৃষ্টির কারণেই অনেক সময় যানচলাচলে ব্যঘাত ঘটে। রাতভোর টানা বৃষ্টিতে কলকাতায় একাধিক জায়গায় জমেছে জল। বিশেষ করে হাসপাতাল রোড-সহ কিছু নিচু এলাকায় জল জমায় সাধারণ মানুষের যাতায়াতে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। ফলে রাস্তায় বেরোনোর আগে পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  সকাল থেকে কলকাতায় মোটের উপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।   

 আজ শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক মিছিল ও সমাবেশ। উত্তর কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে টালিগঞ্জ, শিয়ালদহ স্টেশন চত্বর, রবীন্দ্রসদন-সহ একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে। ফলে বৃষ্টির পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে যানজটের আশঙ্কাও থাকছে। লালবাজার ট্র্যাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়েছে, ডায়মন্ড হারবার রোডে নর্থ বাউন্ডে একটু চাপ রয়েছে।  সকাল ১১টা নাগাদ গোলপার্কে জমায়েতের পর দুপুর ১টা নাগাদ রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড থেকে পরিবহণ ভবন পর্যন্ত মিছিল হবে। একই সময়ে শহরের অন্য প্রান্তেও যান চলাচলে প্রভাব পড়তে পারে।  এছাড়া দুপুর ২টা নাগাদ বিজয়গড় কলেজ থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিল হওয়ার কথা রয়েছে।  সন্ধ্যা ৬টা নাগাদ রবীন্দ্রসদনে জমায়েত হবে। তাই এই রুটগুলিতে যাতায়াতকারী যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: নিউ ফরাক্কার পর সামশেরগঞ্জ! ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যস্ত রাস্তাঘাট, যান চলাচল ব্যহত

বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। তবে পুরোপুরি বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির প্রবণতা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও আপাতত স্বস্তির পূর্বাভাস নেই। নিচু এলাকায় জল জমতে পারে বলেও সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গের চার জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। 

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড