চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুকান্ত-শুভেন্দুতে নেই আস্থা, দিলীপ সহ আদিতেই ভরসা

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: একের পর এক নির্বাচনে ভরাডুবি। ধারাবাহিক হার। নিত্যদিন দলের নেতাকর্মীদের দলত্যাগ। ফুল বদলাচ্ছেন দলের সাংসদ থেকে বিধায়কেরাও। ফ্লপ হচ্ছে একের পর এক সভা। আর সেই কারণেই সুকান্ত-শুভেন্দুতে আর নেই আস্থা। অগ্যতা লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে বিরাট রদবদল। দলের কোর কমিটি ভেঙে দিয়ে ২৪’র ভোটের কথা মাথায় রেখে কলকাতায় বসে বঙ্গ বিজেপির জন্য নতুন নির্বাচনী কমিটি(Election Management Team) গঠন করে দিলেন অমিত শাহ(Amit Shah) আর জে পি নাড্ডা(J P Nadda)। তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে, সুকান্ত-শুভেন্দু শাহি আস্থা অর্জনে ব্যর্থ হলেও সেখানে সফল হয়েছেন দুই প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) ও রাহুল সিনহা(Rahul Sinha)। 

বঙ্গ বিজেপিতে বিশাল বড় ক্ষোভ তৈরি হয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) নিয়ে। দুইজনের বিরুদ্ধেই দলের আদি নেতাকর্মীদের বিস্ফোরক সব অভিযোগ রয়েছে। দুইজনের বিরুদ্ধেই স্বজনপোষণের অভিযোগ সব থেকে বেশি। দলের আদি নেতাকর্মীদের গুরুত্ব না দিয়ে, তাঁদের কাজের সুযোগ করে না দিয়ে, তাঁদের বসিয়ে দিয়েছেন সুকান্ত-শুভেন্দুরা। এই নিয়ে দলের আদিনেতা কর্মীরা দলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অভিযোগ জানিয়েছিলেন।

এবার সেই সব অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন শাহ-নাড্ডারা। আর এই কারণেই তাঁরা দলের নতুন নির্বাচনী রাজ্য কমিটিতে নিয়ে এসেছেন দিলীপ ঘোষ আর রাহুল সিনহাদের। এদেরই অনুগামীরা সুকান্ত-শুভেন্দুর জমানায় সব থেকে বেশি কোনঠাসা হয়ে গিয়েছিলেন। এদের অনুগামীরা দলের আদি নেতাকর্মী যারা ক্ষোভে কেউ দল ছেড়েছেন, কেউ বা বসে গিয়েছেন। দেখার বিষয় দিলীপ রাহুলের এই পদপ্রাপ্তি বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল থামাতে পারে কিনা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ