কামদুনি কান্ডে ধাক্কা মৌসুমিদের, স্থগিত শুনানি

অভিযুক্তদের কাছে পাঠানো নোটিসের জবাব ও রাজ্যের হলফনামা না আসা পর্যন্ত কামদুনি সংক্রান্ত সব মামলার শুনানিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় আশা করে তাঁরা দৌড় লাগিয়েছিলেন নয়া দিল্লির পানে। পিছনে ছিল গেরুয়া শিবিরের অফুরন্ত মদত। আর ছিল কিছু গোদি মিডিয়ার সমর্থন। তবুও ধাক্কা খেতে হল। মামলার শুনানিই স্থগিত করে দিল দেশের সর্বোচ্চ আদালত। নজরে কামদুনি গণধর্ষণ ও খুনের মামলা(Kamduni Case)। কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) এই ঘটনায় যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে মৃতার পরিবারের পক্ষ থেকে রাজ্য এবং ৮ অভিযুক্তর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করেছিলেন ঘটনার প্রতিবাদী আন্দোলনকারীরাও। সেই মামলারই এদিন শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আর সেখানেই ধাক্কা খেতে হল মামলাকারীদের। মামলার সঙ্গে জড়িত সবাইকে নোটিস(Notice to Accused) দিয়ে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের কাছ থেকেও চাওয়া হয়েছে হলফনামা(Affidavit from State Government)। আর সেই সব নোটিসের জবাব ও হলফনামা না আসা পর্যন্ত মামলার শুনানি স্থগিত(Stay Order on Case Hearing) করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। কার্যত মামলাকারীদের কাছে বড়সড় ধাক্কা হয়ে দাঁড়িয়ে গেল।

২০১৩ সালে কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতের কাছেই কামদুনি গ্রামে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল এক কলেজ ছাত্রীকে। ঘটনায় অভিযুক্তদের ফাঁসির সাজার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু পরে অভিযুক্তদের তরফে কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়। সেখানে দোষী সাব্যস্ত সইফুল আলি এবং আনসার আলিকে ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে বেকসুর খালাস করা হয়। পাশাপাশি নিম্ন আদালতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাকি ৩ জন ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং ভোলানাথ নস্করের সাজা লঘু করে দেওয়া হয়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, যেহেতু তাদের ১০ বছর সাজা হয়ে গিয়েছিল, তাই তাদের সাজা মকুব করা যায়। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ মেনে নিতে পারেনি নির্যাতিতার পরিবার-প্রতিবাদীরা। মেনে নেয়নি রাজ্যও। রাজ্য হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি ছিল অক্টোবরে।

সেই সময়, মুক্তি প্রাপ্ত দোষীদের ফের গ্রেফতারির আবেদন রাখা হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু সেই গ্রেফতারির আবেদন মানেনি সুপ্রিম কোর্ট। একইসঙ্গে জেল থেকে মুক্তিপ্রাপ্তদের ওপর একাধিক শর্ত আরোপ করে সুপ্রিম কোর্ট। তাদের গতিবিধি লাগাতার পুলিশের নজরদারিতে রাখার নির্দেশ। নির্যাতিতার পরিবার এবং কামদুনির প্রতিবাদীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিল জাতীয় মহিলা কমিশনও। পরে মৃতার পরিবার এবং প্রতিবাদীরা পৃথক মামলা দায়ের করে যার শুনানি ছিল এদিন। সেখানেই ধাক্কা খেতে হল মামলাকারীদের। এদিন বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহেতার এজলাসে সেই মামলার শুনানি হয়।

সেখানেই জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকার ও নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা একযোগে শোনা হবে আগামী দিনে। কলকাতা হাইকোর্টের রায়ে যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে, তাঁদের ফের হেফাজতে নিয়ে বা জেলে পাঠানোর নির্দেশ দেওয়া যায় কিনা, এদিনের মামলার শুনানিতে এই প্রশ্ন তোলেন মামলাকারীদের আইনজীবী। মামলাকারীর তরফে বক্তব্য শোনার পরে শীর্ষ আদালত অপরাধীদের ক্ষেত্রে নোটিস জারি করেছে। সেই সঙ্গে রাজ্যের কাছ থেকে চাওয়া হয়েছে হলফনামা। সেই সব পেলে পরের শুনানির দিন ধার্য হবে। ততদিন মামলার শুনানি স্থগিত থাকবে বলে জানিয়ে দেয় আদালত।  

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল