সোহমের নামে ৬৮ লক্ষের ‘ঋণ খেলাপ’, টলিউড অভিনেতার কাছে গেল আইনি নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমা প্রযোজনার নামে নেওয়া অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে এবার আইনি জটিলতায় জড়ালেন বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। অভিযোগকারী ব্যবসায়ী শাহিদ ইমাম-এর দাবি, একটি বাংলা ছবি তৈরির জন্য সোহমের হাতে তুলে দেওয়া হয়েছিল বিপুল অঙ্কের টাকা, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই অর্থ পুরোপুরি ফেরত পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের আবহে শাসকদলের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। যদিও সোহম চক্রবর্তীর বক্তব্য, টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে আগেই আলোচনা হয়েছে এবং তাঁকে রাজনৈতিক ভাবে হেয় করতেই এই আইনি নোটিস পাঠানো হয়েছে।

নোটিস অনুযায়ী, ২০২১ সালের ২৯ জুলাই একটি বাংলা সিনেমা নির্মাণের লক্ষ্যে দু’পক্ষের মধ্যে লিখিত চুক্তি হয়। ছবিটির সম্ভাব্য নাম ছিল ‘মানিকজোড়’। চুক্তি অনুযায়ী, শাহিদ ইমাম মোট এক কোটি টাকা বিনিয়োগ করতে সম্মত হন। তার মধ্যে প্রথম কিস্তি হিসেবে ৬৮ লক্ষ টাকা সোহম চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয় এবং তা নথিভুক্তও করা হয়েছিল। তবে অভিযোগ, এরপর ছবির কাজ কার্যত থমকে যায়। স্ক্রিপ্ট চূড়ান্ত করা, শুটিংয়ের সময় নির্ধারণ কোনও দিকেই তেমন অগ্রগতি হয়নি, এমনকি প্রযোজনার প্রতিও সোহমের বিশেষ আগ্রহ দেখা যায়নি বলে দাবি।

আরও পড়ুন: দিনে ২-৩ কোটি টাকা আয় শিল্পা শেঠির রেস্তোরাঁর! মুখ খুললেন সহ-মালিক রঞ্জিত বিন্দ্রা

এই ঘটনার মাঝেই ২০২৩ সালে এসএসসি মামলায় শাহিদ ইমাম গ্রেফতার হন এবং পরে তিনি মুক্তি পান। তাঁর দাবি, ওই সময় অভিযুক্তের কাছ থেকে দু’দফায় মোট ২৫ লক্ষ টাকা ফেরত পেয়েছিলেন তিনি। কিন্তু তারপর আর কোনও অর্থ ফেরত আসেনি। সেই কারণেই বাধ্য হয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে তাঁর বক্তব্য। অন্যদিকে, সোহম চক্রবর্তীর পাল্টা দাবি, টাকা মেটানোর বিষয়ে আগেই সমঝোতা হয়েছে এবং নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অভিযোগ তোলা হচ্ছে। পুরো বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার আওতায়, ফলে পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রাজনৈতিক ও বিনোদন মহল।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের