বিধানসভায় অধ্যক্ষের ক্ষোভের মুখে বাবুল ও কল্লোল

রাজ্য বিধানসভায় দেরী করে আসার জন্য মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিধায়ক কল্লোল খাঁয়ের ওপর ক্ষুব্ধ হন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) বর্ষাকালীন অধিবেশনের(Monsoon Session) দ্বিতীয় দফার অধিবেশন চলছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সেখানে প্রশ্নোত্তর পর্বে(Zero Hour) হাজির থাকার কথা ছিল রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriya) এবং বিধায়ক কল্লোল খাঁর(Kallol Khan)। কিন্তু দেখা গেল দুইজনই বিধানসভায় এলেন দেরী করে। আর তাতেই দুইজনের ওপর ক্ষুব্ধ হন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। কার্যত দুইজনকেই তাঁর ক্ষোভের মুখে পড়তে হয়। এদিন প্রশ্নোত্তর পর্বে পর্যটন দফতরের প্রতি একটি প্রশ্ন ছিল যার উত্তর দেওয়ার দায়িত্ব ছিল বাবুলের ওপর। কিন্তু তিনি বিধানসভায় পৌঁছানই দেরী করে। আর তা দেখে তাঁকে উদ্দ্যেশ্য করে অধ্যক্ষ যথেষ্ট কড়া ভাবেই বলে ওঠেন, ‘বাবুল সুপ্রিয় আপনি অনেক দেরি করে ঢুকেছেন। এটা ঠিক নয়। আপনার প্রশ্ন থাকলে সময় আসবেন।’ একই ঘটনা ঘটে বিধায়ক কল্লোল খাঁর ক্ষেত্রেও। পর্যটন নিয়ে আগেই একটি প্রশ্ন জমা দিয়েছিলেন কল্লোল খাঁ। এদিন সেই প্রশ্ন উত্থাপনের কথা ছিল। কিন্তু তিনিও এদিন বিধানসভায় দেরি করে পৌঁছান। তাই পরবর্তী সময় তাঁকে প্রশ্ন করার সুযোগ দিয়ে তাঁকে ভবিষ্যতে দেরি করে না আসার বিষয়ে সতর্ক করেন অধ্যক্ষ।

 

রাজ্য বিধানসভায় অধিবেশন সারা বছর ধরে চলে না। বরঞ্চ তা ৩-৪ দফায় চলে। শীতকালীন অধিবেশন, বাজেট অধিবেশন এবং বর্ষাকালীন অধিবেশন মূলত এই ৩টি অধিবেশন নিয়ম করে অনুষ্ঠিত হয় রাজ্য বিধানসভায়। সেই সময়েই রাজ্য সরকার বিল উত্থাপন করে, তা নিয়ে আলোপচনা করে ও তা পাশ করে। এছাড়াও রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রীদের সেই সময় সেই দফতর সম্পর্কিত যে কোনও প্রশ্ন করতে পারেন রাজ্যের যে কোনও বিধায়ক। তার জন্য আলাদা করে প্রশ্নোত্তত পর্বের সময়ও রাখা হয়। এর আগে একাধিকবার চোখে পড়েছে রাজ্যেরই শাসক দলের বিধায়কেরা এবং মন্ত্রীরা ঠিক মতন এই অধিবেশনে যোগ দেন না। যোগ দিলেও দেরীতে আসেন এবং অল্প সময়ের মধ্যেই বেড়িয়ে যান। এই নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে নিজ দলেরই বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের নিয়ম করে বিধানসভায় আসতে ও সেখানে বেশিক্ষণ সময় দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই ছবি খুব একটা বদলায়নি।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি