উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন পুজোর আগে বোনাস। আসন্ন দুর্গাপুজোর আগেই খুশির খবর। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকের ১৩ হাজার ৯৫৯ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আর এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের ব্যাখ্যা হল, ১৪,০৫২ জন প্রার্থীর মধ্যে যাঁদের তথ্যে গরমিল রয়েছে তাঁদের নাম বাদ পড়েছে।

২০১৪ সালের ৩০ জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালের ১৬ অগস্ট। এক বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর সফল প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়। তবে দুর্নীতির অভিযোগে দু’দুবার মেধা তালিকা বাতিল করে দেওয়া হয়। গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় উচ্চ প্রাথমিকের ১৪,০৫২ পদে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে  কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় ৮ বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি।

কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজীব ব্রহ্ম-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তার ফলে নতুন করে জটিলতা তৈরি হয়। থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে জানিয়ে দেয়, নতুনদের আবেদন শোনা হবে না। মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে জটিলতা কেটে যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশমতো মেধাতালিকা প্রকাশের জন্য বুধবার‌ই ছিল শেষ দিন। তার আগেই তালিকা প্রকাশ করল কমিশন।

 

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড