ভরসন্ধ্যায় গুলিতে নিহত জওয়ান, জাদুঘরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কর্মীরা

জাদুঘরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই ঘটনার পর কর্মী ও দর্শকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাদুঘরের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাদুঘরে সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন এক সিআইএসএফ জওয়ান। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই গুলি চালানোর ঘটনা ঘটে। ভরসন্ধ্যায় এমন ঘটনা ঘটায় জাদুঘরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই ঘটনার পর কর্মী ও দর্শকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাদুঘরের আধিকারিকরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভারতীয় জাদুঘরে অক্ষয়কুমার মিশ্র নামের এক হেড কনস্টেবল সহকর্মীকে লক্ষ্য করে বার্স্ট ফায়ার করে। এর ফলে রঞ্জিত সারেঙ্গি নামের এক অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্টের মৃত্যু হয়। আহত হয়েছেন সুবীর ঘোষ নামের এক অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের কাঁধে সেই নিরাপত্তারক্ষী জওয়ানররাই যদি আচমকা গুলি চালানোতে অভ্যস্ত হয়ে পড়েন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে বাধ্য। আর সেই কারণে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জাদুঘরের এক আধিকারিক। শনিবার গুলি চালানোর ঘটনার পর তিনি বলেন, ‘আমাদের স্টাফ কীভাবে এখানে থাকবে? আমরা আতঙ্কিত বলেও জানান তিনি।

অন্যদিকে যে জওয়ান এই গুলি চালিয়েছেন সেই ঘাতক জওয়ান অক্ষয়কুমার মিশ্র ওড়িশার ঢেঙ্কানলের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় অক্ষয়ের গুলিতে যাঁর মৃত্যু হয়েছে, সেই রঞ্জিতের বাড়িও ওড়িশাতেই। অক্ষয়ের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শনিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘অন্তত ১৫ রাউন্ড গুলি চলেছে। কম্যান্ডো এনে অপারেশন চালানো হয়েছে। হামলাকারীকে বুঝিয়েসুঝিয়ে আত্মসমর্পণ করানো হয়েছে। আটক করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কেন তিনি গুলি চালিয়েছেন।’ সূত্রের খবর, বাবার মৃত্যুর পর ছুটি না পাওয়া সংক্রান্ত বিষয়ে ক্ষোভ জমেছিল তাঁর মনে। তার জেরে অক্ষয় এই গুলি চালিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত জওয়ান গুলি চালানো নিয়ে দাবি করেছেন, ‘ডিপার্টমেন্টের লোক জ্বালাতন করত, তাই এই কাজ করেছি।’

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি