চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরনিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি: পুরনিয়োগ মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল সিবিআই তদন্তের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। দেশের শীর্ষ আদালত হাইকোর্টের (HC) রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সুপ্রিম নির্দেশে মামলা ফিরেছিল হাইকোর্টে। তা উঠেছিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তিনি সিলমোহর দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের রায়েই। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য।

মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়য়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই সেই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, হুগলি জেলার প্রমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পুরনিয়োগেও দুর্নীতি হয়েছে। তা জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন, সিবিআই তদন্তের।

উল্লেখ্য, পুরনিয়োগ মামলায় ইতিমধ্যেই কামারহাটি পুরসভার কর্মী শ্বেতা  চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এখন দেখার এই মামলায় ডিভিশন বেঞ্চ কী রায় দেয়।

উল্লেখ্য, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। দ্বারস্থ হয়েছেন চাকরিহারা’রাও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ২০১৬ সালের প্যানেলের প্রাথমিক শিক্ষকদের পাশে আছে রাজ্য। তাঁদের মন খারাপ করার বার্তা না দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আইনিপথে ডিভিশন বেঞ্চে রাজ্য লড়াই করবে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ