এই মুহূর্তে

রাজ্যের দুই দফতরে ১২০০ কর্মী নিয়োগের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যে এগিয়ে আসছে সেই বিষয়েও বার বার ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বকেয়া কাজও দ্রুত তিনি মেটাতে বলছেন। এই অবস্থায় রাজ্যের ভূমি(Land Department) ও খাদ্য দফতর(Food Department) ১২০০ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের উদ্যোগ শুরু করে দিল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ল্যান্ড রেকর্ডস ও সার্ভে ডিরেক্টরেটের বিভিন্ন অফিসে ৮৪৫ জন ডাটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator) নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে ভূমি দফতর। আবার খাদ্য দফতর ৩৫৫ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্যও প্রস্তাব পাঠিয়েছে নবান্নে(Nabanna)। সেই দুই প্রস্তাব খতিয়ে দেখে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়েবেল(Webel) টেকনোলজিকে চিঠি দিয়েছে। জানা গিয়েছে এই পদে নিয়োগ তাঁদেরই দেওয়া হবে যাদের নাম রাজ্যের শ্রমদফতরের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত রয়েছে। 

জানা গিয়েছে, রাজ্যের ভূমি দফতর যে প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছে সেখানে বলা হয়েছে, তাঁদের জেলা, মহকুমা ও ব্লক স্তরের কার্যালয়গুলির জন্য ওই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে। প্রতিটি ব্লক স্তরের অফিসের জন্য ২জন করে, মহকুমা স্তরের অফিসের জন্য ১জন করে এবং জেলা স্তরের অফিসের জন্য ৪জন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে। রাজ্য ভূমি দফতরের ৩৪৬টি ব্লক অফিসে, ৬৫টি মহকুমা কার্যালয়ে ও ২২টি জেলা পর্যায়ের অফিসে মোট ৮৪৫ জন ডাটা এন্ট্রি অপারেটরকে নেওয়া হবে। রাজ্যের ‘ই-ভূচিত্র’ ব্যবস্থা চালু হওয়ায় ভূমিদফতর ইতিমধ্যেই রাজ্যের ৪৩,৩৭৫টি মৌজার জমির ডিজিটাল নথি প্রকাশ করেছে। ই-ভূচিত্রের মাধ্যমে মোট ৩১টি মডিউলের পরিষেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে জমির সার্টিফায়েড নথি, প্লট ম্যাপ, জমির খতিয়ান সংশোধন, মিউটেশন, চরিত্র পরিবর্তন, বর্গা, পাট্টা-সহ বিভিন্ন পরিষেবা রয়েছে। এই সব পরিষেবা যথাযথ ভাবে ও দ্রুত প্রদানের জন্যই আরও কর্মীর প্রয়োজন। সেই সূত্রেই নিয়োগ।

আবার রাজ্যের খাদ্যদফতরেও রেশন কার্ড, দুয়ারে রেশন পরিচালনা, কৃষকদের কাছ থেকে ধান কেনা-সহ নানা ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে কাজকর্ম করার জন্য কর্মীর প্রয়োজন। তাই আরও ডাটা এন্ট্রি অপারেটর জরুরি। তাই তাঁরাও ৩৫৫ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্যও প্রস্তাব পাঠিয়েছে নবান্নে। তবে খাদ্য দফতরে চুক্তিতে নিযুক্ত ৫৯৭ জন তথ্য-প্রযুক্তি কর্মীর চাকরির মেয়াদ নবীকরণ নিয়ে সমস্যা রয়েছে। সেই সমস্যা না মেটা পর্যন্ত নবান্ন থেকে এই ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাবে ছাড়পত্র দেওয়া নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে। পাশাপাশি এই ১২০০ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের পরে কোন কোন সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও রাজ্যেরই স্বাস্থ্য দফতরে এই ধরনের চুক্তিভিত্তিক কর্মীদের ছুটি সংক্রান্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই নিয়ম এখানেও বলবৎ হবে কিনা তা এখনও জানা যায়নি।   

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ