শিক্ষাসচিবকে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

অন্যদিকে এই আবেদনের মাঝে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজির হন শিক্ষাসচিব মনীশ জৈন।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার।

প্রসঙ্গত সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের জন্য, স্কুল সার্ভিস কমিশনের (SSC) আনা আবেদনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। পাশাপাশি রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে জবাবদিহির জন্য তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষাসচিবের হাজিরার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার রাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সকাল সাড়ে দশটার আগেই ডিভিশন বেঞ্চ বসিয়ে আবেদনের বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। প্রধান বিচারপতি সচিবালয় মারফত ই-মেইল করে আবেদন করে রাজ্য সরকার। অন্যদিকে এই আবেদনের মাঝে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজির হন শিক্ষাসচিব মনীশ জৈন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দেন তিনি।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের অতিরিক্ত শূন্যপদে পুনর্বহালের আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা তলব করেন, কার নির্দেশে অযোগ্যদের পুনর্বহালের দাবি জানাচ্ছে তারা জানতে চায় আদালত। যদিও এসএসসি-র তরফে স্পষ্ট করা হয়, এই সুপারিশ কমিশনের নয়। এরপর প্রশ্ন ওঠে, এসএসসি যদি এই সুপারিশ না করে থাকে, তাহলে এর নেপথ্যে কে রয়েছেন? সেই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র