একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রের বকেয়া একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নবান্ন। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আগামী পয়লা মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

নবান্ন সূত্রে খবর, জিটিএ সহ রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি টাকারও বেশি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে গোর্খাল্যান্ড ট্রাইবুনাল অ্যাসোসিয়েশনের প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে একশো দিনের কাজের মজুরি। এই প্রসঙ্গে জিটিএ মুখপাত্র এস পি শর্মা জানান, কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। কিন্তু কেন্দ্র এই কথা বুঝতে পারেনি যে, এতে খেটে খাওয়া মানুষগুলিও সমস্যায় পড়ে যাচ্ছেন। রাজ্যের এই সিদ্ধান্ত আগামী লোকসভা ভোটেও প্রভাব ফেলবে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র যদি একশোর দিনের কাজের টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার তা মিটিয়ে দেবে। এর আগে একশো দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে গিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ইতিমধ্যে কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা আদায় নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেকের এই যৌথ প্রতিশ্রুতি এবার বাস্তবে পর্যবসিত হতে চলেছে।

 

 

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া