সারদাকাণ্ডের তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত এবং দেবযানী

Share:

নিজস্ব প্রতিনিধি: সারদা কাণ্ডে তিনটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। ‌ প্রতারণার অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় খালাস হয়ে গেলেন তাঁরা। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তাদের নামে মামলা দায়ের হয়েছিল। তিনটি মামলায় খালাস হলেও জেলমুক্তি নিয়ে জট রয়েছে।

জানা গিয়েছে, সারদা মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় যে তিনটি এফআইআর রুজু হয়েছিল তাতে ১০-১৫ লক্ষ টাকার প্রতারণা অভিযোগ উঠেছিল। পরবর্তীকালে তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকারও মামলা করেছিল। অবশেষে সেই সকল মামলা থেকে বেকসুর খালাস হয়ে গিয়েছেন তাঁরা।  ব্যাঙ্কশাল আদালত মঙ্গলবার তাঁদের খালাস করে দিয়েছে। তিনটি মামলা থেকে খালাস পেলেও এখনও তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রায় ২০০-র বেশি মামলা হয়েছিল। সিবিআই ও ইডি মামলাও রয়েছে তারমধ্যে। সেই কারণেই এখনও জেলমুক্তি ঘটবে না তাঁদের।

দেবযানী মুখোপাধ্য়ায়ের হয়ে আদালতে সওয়াল করে আইনজীবী শুভজিৎ বল দাবি করেছেন, হেয়ারস্ট্রিট থানায় যে ৩টি মামলা হয়েছিল। সেই মামলায় ৫০ জনের সাক্ষ্য দেওয়ার কথা। কিন্তু ১৫জনের সাক্ষ্যে মেলেনি। ফলে প্রতারিত হওয়ার যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগেপ পক্ষে প্রমাণ দেওয়া যায়নি। বিশ্বাসভঙ্গ হওয়ার কথা এখানে প্রমাণ করা যায়নি। তাই ব্যাঙ্কশাল আদালত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে বেকসুর খালাস করেছে। এই তিনটি মামলাই সারদাকর্তা এবং দেবযানীর বিরুদ্ধে প্রথম মামলা বলে জানান আইনজীবী শুভজিৎ।

২০১৩ সালে চিটফাণ্ড নিয়ে সারাদা কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে। সেই সময় দেবযানীকে নিয়ে কাশ্মীরে পালিয়ে গিয়েছিলেন সুদীপ্ত সেন। কিন্তু সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। তারপর থেকে জেলেই রয়েছেন।১০ বছর পর ২০২৩ সালে প্যারোলে কিছুক্ষণের জন্য মুক্তি পেয়েছিলেন। ২০১৩ সালে সারদা মামলা নিয়ে জোরদার তদন্ত শুরু হয়েছিল। তখন খবরের শিরোনামে ছিল সারদা। প্রতারিতরা একাধিক অভিযোগ দায়ের করেছিলেন। ওই সময় বহু মানুষের মৃত্যু হয়েছিল। একাধিক এজেন্ট আত্মহত্য়া করেছিলেন। সাধারণ মানুষেরও ক্ষোভ বেড়েছিল। এবার ওই মূল অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলাতেই খালাস হয়েছেন তাঁরা।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত