বিজেপির মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে হাওড়ার বন্দুকধারী

হাওড়ায় রামনবমীর মিছিলে বন্দুক হাতে নাচতে দেখা যুবক সুমিত সাউ গ্রেফতার হল পুলিশের হাতে। আর তাতেই মুখোশ খুলে গেল বিজেপির।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে বিজেপিই(BJP) যে অশান্তি পাকাচ্ছে সেটা আরও একবার সামনে চলে এল হাওড়া পুলিশের(Howrah City Police) হাতে বিহারের(Bihar) মুঙ্গের(Munger) থেকে সুমিত সাউ(Sumit Shaw) নামে এক যুবক গ্রেফতার(Arrest) হতেই। এই সুমিত সাউকেই রামনবমীর দিন বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে দেখা গিয়েছিল বন্দুক হাতে। তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সেই ভিডিও ট্যুইটও করেছিলেন। আর এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলার বুকে ধর্মের নামে অশান্তি পাকাতে বিহার থেকে কীভাবে ভাড়াটে গুন্ডাবাহিনী এনে অশান্তি পাকাচ্ছে বিজেপি। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সুমিতও পুলিশের কাছে স্বীকার করেছে তাকে মোটা টাকা ভাড়া দিয়ে হাওড়ায় নিয়ে যাওয়া হয়েছিল হাওড়ার মিছিল থেকে অশান্তি পাকাতে, সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন Cyber Crime’র কারণে Blocked হচ্ছে ৩৭,২০০টি Mobile Number

রামনবমীর দিন পুলিশের বিনা অনুমতিতেই হাওড়া শহরে মিছিল বার করেছিল গেরুয়া শিবির। অভিযোগ সেই মিছিল থেকেই শহরের শিবপুর এলাকার কাজীপাড়া থেকে সন্ধ্যাবাজার পর্যন্ত এলাকায় বেছে বেছে সংখ্যালঘু মানুষদের বাড়িতে, দোকানে, গাড়িতে হামলা চালানো হয়। আর তার জেরেই শহরে গোষ্ঠীসংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে। সেই মিছিলেই সুমিতকে দেখা গিয়েছিল পিস্তল হাতে নাচতে। সেই ঘটনার ভিডিও ট্যুইট করে বিজেপি ও গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুমিতকে খুঁজতেই বিহারে অভিযানে নামে হাওড়া সিটি পুলিশ। শেষে সোমবার রাতে বিহারের মুঙ্গের জেলার কাশিমবাজার থানা এলাকার সাখুল এলাকা থেকে গ্রেফতার করে। এদিন তাকে মুঙ্গের জেলা আদালতে পেশ করতে চলেছে পুলিশ। সেখান থেকে ট্রানসিট ডিমান্ডে তাকে হাওড়ায় নিয়ে আসা হবে। আগামিকাল তাকে হাওড়ার আদালতে তোলা হতে পারে। একই সঙ্গে জানা গিয়েছে এই সুমিতের পৈতৃক বাড়ি মুঙ্গেরে হলেও গত কয়েক বছর ধরেই সে হাওড়া শহরের মালিপাঁচঘড়া থানার সালকিয়াতে।

আরও পড়ুন থমথম  করছে রিষড়া, কোন্নগরে বিজেপির মঞ্চ খুলল পুলিশ

বছর ১৯’র সুমিতকে পুলিশ জেরার পরে রাজ্যের গোয়েন্দা বাহিনী CID’র হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্রে জানা গিয়েছে, সুমিত জেরায় পুলিশের কাছে স্বীকার করেছে তাকে মোটা টাকা দেওয়া হয়েছিল মুঙ্গের থেকে গুন্ডাবাহিনী ভাড়া করে এনে ওই মিছিল থেকে অশান্তি ছড়ানোর জন্য। পরিকল্পনা মতো সেই ঝামেলার পরে তাকে বলা হয় মুঙ্গেরের বুকেই কিছু দিন গা ঢাকা দিয়ে থাকতে। কিন্তু সেখান থেকেই ধরা পড়তে হয়েছে তাকে। এখন CID’র আধিকারিকেরা তার কাছ থেকে মূলত জানতে চাইছেন, বন্দুক সে কোথায় পেল? তাকে ঠিক কত টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা কে বা কারা দিয়েছিল! তবে সুমিতের গ্রেফতারিতে এটা পরিষ্কার যে হাওড়া সহ রিষড়ার বুকেও অশান্তি ছড়ানো হয়েছে বেশ পরিকল্পনামাফিক আর তা করেছে গেরুয়া বাহিনী তথা বিজেপি। অন্তত তৃণমূলের তেমনটাই অভিযোগ।

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম