বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ২৬,০০০ বাতিল হওয়া চাকরি প্রার্থীর মামলার রায় ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লী: স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার বাতিল চাকরির মামলা রায় বৃহস্পতিবার। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের যুগ্ম বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি শেষ করে বৃহস্পতিবার রায় দিতে চলেছে আদালত। জানা গিয়েছে সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির বেঞ্চে এই ২৬ হাজার বাতিল হওয়া চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঘোষণা হবে। এই মামলায় চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট(Supreme Court)। রাজ্যে এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি অভিযোগ উঠেছিল।

কলকাতা হাইকোর্ট(Kolkata High Court) এই সংক্রান্ত মামলার শুনানির পর ২০১৬ সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। এর ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি চলে যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়। সেই মামলার দীর্ঘ শুনানি চলার পর গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শুনানি প্রক্রিয়া শেষ হয়। বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে জানানো হয় বৃহস্পতিবার সকালে সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতির বেঞ্চে প্রায় ২৬০০০ চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে।

আইনগদের মতে এই ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় একাধিক জটিলতা রয়েছে। তারা যোগ্য আর কারা অযোগ্য তা বাছাই নিয়ে সমস্যা রয়েছে। এই মামলার শেষ দিনের শুনানিতে আদালত জানিয়েছিল এই মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব। যেহেতু আসল উত্তরপত্র বা ও এম আর সিট উদ্ধার করা যায়নি তাই কোন ও এম আর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে এসএসসিকে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিল র‍্যাঙ্ক জাম্পএবং প্যানেল দ্রুত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে। কিন্তু ওএমআর শিট(OMR Sheet) কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বার রশিদির বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিলেন।

একইসঙ্গে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারেস উৎসাহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল চাকরি প্রাপকদের। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। দফায় দফায় মামলা করেন চাকরি হারানো শিক্ষকরা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই রায় এর বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে দেশের সর্বোচ্চ আদালতে। সময় ঠিক সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক