নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহতদের দ্রুত এবং সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণকাজের পাশাপাশি আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পিছনে কোনও ধরনের গাফিলতি বা নিয়মভঙ্গ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে।

এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে পূর্বতন সরকারের সময়কার পরিকাঠামো ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে কলকাতার বিভিন্ন এলাকায় অগ্নিনিরাপত্তার বাধ্যতামূলক নিয়ম যথাযথভাবে কার্যকর হয়নি। প্রয়োজনীয় পরিদর্শন ও নজরদারির অভাবেই একাধিক জায়গায় নিরাপত্তার ঘাটতি তৈরি হয়েছে বলে দাবি তাঁর। শুভেন্দুর বক্তব্য, বর্তমানে প্রশাসন অগ্নিনিরাপত্তার নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করার চেষ্টা করছে। ভবিষ্যতে যাতে একই ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

স্থানীয়দের দাবি, রাত প্রায় ২টো নাগাদ ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান, একটি ঘরের এসি থেকেই আগুনের সূত্রপাত। পরে দ্রুত পাশের আরও কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে হোটেলের ভিতর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। হোটেলের ভিতর থেকে এখনও পর্যন্ত প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন বলে প্রাথমিকভাবে খবর। আগুনের সময় হোটেলে থাকা বেশ কয়েকজন গেস্ট ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে কয়েকজন অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৯ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের মৃত্যুর খবর সামনে আসে। ধোঁয়ায় অসুস্থ আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন থেকে বাঁচতে কয়েকজন অতিথি ছাদে উঠে যান। দীর্ঘ চেষ্টার পর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হোটেলটি ঘিরে রেখেছে পুলিশ। হোটেলের মালিকের এখনও কোনও সন্ধান মেলেনি। ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদের দেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। হোটেলটিতে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। আগুনের উৎস, নিরাপত্তা ব্যবস্থা, অতিথিদের উদ্ধারে কোনও গাফিলতি হয়েছিল কি না সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তদন্তে প্রকৃত সত্য সামনে আনা হবে এবং কারও গাফিলতি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC