পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাপকাজ থেকে বিরত রাখতে গীতা পড়াতে হবে’, আধ্যাত্মিক চেতনা বাড়াতে গীতাপাঠের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, গীতার শিক্ষা মানুষকে অন্যায় ও পাপকাজ থেকে দূরে রাখতে পারে। আর জি করের মত ঘটনা ঠেকাতেও মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক বোধ তৈরি করা জরুরি। আজ বুধবার আদ্যাপীঠ মন্দিরে গিয়ে এমনই বার্তা দেন তিনি।

বুধবার সকাল ১১ টার আগে আদ্যাপীঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। মন্দির কর্তৃপক্ষের তরফে শুভেন্দুকে স্বাগত জানান অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। আবাসিক এবং পড়ুয়ারাও উপস্থিত ছিলেন সেখানে। মন্দিরে পৌঁছে প্রথমে গোশালায় যান মুখ্যমন্ত্রী। গোসেবা করেন তিনি। এরপর আদ্যা মায়ের মন্দিরে পুজো দেন। আরতিতেও অংশ নেন। পরে মন্দিরের নতুন মূল গেটের উদ্বোধন করেন। আদ্যাপীঠের পক্ষ থেকে দেওয়া একটি অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আধ্যাত্মিক জাগরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কলকাতা শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, আধ্যাত্মিক দিক থেকেও তার বিশেষ পরিচয় রয়েছে। সেই চেতনাকে আরও ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

গেরুয়া রংয়ের তাৎপর্য নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, গেরুয়া কোনও রাজনৈতিক প্রতীক নয়। এই রং ত্যাগ, সংযম এবং সাধনার প্রতীক। সনাতনী প্রতিষ্ঠানগুলির মানুষের সেবার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এদিন নিজের বক্তব্যে অযোধ্যার রামমন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসঙ্গও আনেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা যায় তাঁর বক্তব্যে। আর জি করের ঘটনার প্রসঙ্গ টেনে মানুষের নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তাঁর বক্তব্য, শুধু আইন বা শাস্তি দিয়ে অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। মানুষের চিন্তাভাবনা ও মূল্যবোধের পরিবর্তনও প্রয়োজন। সেই কারণেই গীতার শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের