মোহনবাগান ক্লাবকে ‘টুটু বাবু’ আগলে রেখেছিলেন, শেষ শ্রদ্ধা জানিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার দুপুরে প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বোসকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক। টুটু বসুর মরদেহের মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, টুটু বাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানে টুটু বাবু। তাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং মোহনবাগান ক্লাবের পরিবারকে সমবেদনা জানাতে সরকারের পক্ষ থেকে আমি নিজে এসেছি। আমরা মোহনবাগান ক্লাব ,টুটু বাবুর পরিবার ,মোহনবাগান সমর্থক সকলের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হয়েছি। টুটু বাবু যেভাবে আন্তরিকতা দিয়ে ক্লাবটিকে আগলে রেখেছিলেন আপনারাও ক্লাবটিকে সেই ভাবে এগিয়ে নিয়ে যাবেন আশা রাখি। টুটু বসু বড় মনের মানুষ ছিলেন।

মুখ্যমন্ত্রী(CM) আরও বলেন,মোহনবাগান ক্লাবকে পুনর্জীবিত করতে তার অবদান ছিল যথেষ্ট। খুব উদার মনের মানুষ ছিলেন তিনি। টুটু বোস(Tutu Bose) তিনটে প্রজন্ম তৈরি করে দিয়ে গেছেন। তার চলে যাওয়া এক বড় ক্ষতি ।অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মোহনবাগানের প্রয়াত ও প্রাক্তন সভাপতির পরিবারের সঙ্গেও কথা বলেন বেশ কিছুক্ষণ।বুধবার মোহনবাগানের প্রাক্তন সভাপতির মরদেহের মাল্যদান করেন বর্তমান সভাপতি দেবাশীষ দত্ত ও সচিব সৃঞ্জয় বোস।

মোহনবাগান তাঁবুতে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, প্রাক্তন ফুটবলার শিল্ট পাল সহ বর্তমান ও প্রাক্তন তারকারা। টুটু বোসের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রাপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন “বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ স্বপন সাধন বসু (টুটু বসু)- র প্রয়াণে আমি গভীর ভাবে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তার শোকাহত পরিবার ও অনুরাগীদের প্রতি জানাই গভীর সমবেদনা।”

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার