শ্রাবন্তী বিজেপি ছাড়ায় দলকে কালীঘাটে পুজো দিতে বললেন তথাগত

মাত্র ৯ মাসেই মোহভঙ্গ হয়ে বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্ট্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৯ মাসেই মোহভঙ্গ হয়ে বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্ট্যোপাধ্যায়। আর তাঁর বিজেপি ত্যাগের পরেই দেরি না করে ফের টুইটে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটে তথাগত’র উবাচ, ‘বিজেপির ঘাড় থেকে একটা ভূত নামল। এজন্য বিজেপির কালীঘাটে পুজো দেওয়া উচিত। তিনি যে এতদিন দলে ছিলেন, সেটাই তো জানতাম না। তিনি যে রাজ্যের উন্নয়নের জন্য এত গভীরভাবে চিন্তা করেন, তা জানতে পেরে আমি অভিভূত।’ আরও একটি টুইটে তথাগত রায় কটাক্ষ করেছেন, ‘গরীবের কথা বাসি হলেও মিষ্টি।’ শ্রাবন্তীকে বিজেপিতে নেওয়ার জন্য আগেই কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেননদের কটাক্ষ করেছিলেন তথাগত রায়।

ভোটের আগে মদন মিত্রের সঙ্গে নৌকাবিহারে যাওয়ায় শ্রাবন্তী, তনুশ্রীদের ‘নগরের নটী’ বলে কটাক্ষ করেন তথাগত রায়। তাঁর টুইটে বারবার কটাক্ষের শিকার হয়েছেন শ্রাবন্তী। রাজনৈতিক মহলের ধারণা, তাই একপ্রকার বাধ্য হয়েই বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন অভিনেত্রী। যদিও কেন বিজেপি ছেড়েছেন প্রকৃত কারণ জানেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, ‘উনি কোনও কারণ জানাননি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দলত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না। তিনি দলে থাকলে ভালো হত। কারণ, তিনি বিজেপির প্রার্থী ছিলেন। কিন্তু বিজেপি কোনও ব্যক্তিভিত্তিক রাজনীতি করে না। কোনও মুখের ওপর দল নির্ভরশীল নয়। সংগঠনের ভিত্তিতে বিজেপি দল চলে। সংগঠনের কেউ গেলে বিজেপির ক্ষতি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দল ত্যাগে কোনও ক্ষতি হবে না।’

যদিও বৃহস্পতিবার সকালে করা টুইটে শ্রাবন্তী স্পষ্ট উল্লেখ করেছেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ এদিকে শ্রাবন্তীর দলত্যাগ নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘নিজের থেকেই এসেছিলেন আবার নিজের থেকেই চলে গিয়েছেন। কিছুই ক্ষতি হবে না দলের।’

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক