পানীয় জলের সংযোগের জন্য টাকা লাগবে কলকাতায়

১০০ ফ্ল্যাটের বেশি নতুন আবাসন প্রকল্পে প্রতি বর্গমিটারে ৪০০ টাকা করে কর দিতে হবে। সিদ্ধান্ত কলকাতা পুরনিগমের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিলেন কলকাতার(Kolkata) পাশাপাশি বাংলার কোথাও তৃণমূল(TMC) পরিচালিত কোনও বোর্ড পানীয় জলের জন্য কোনও দাম নেবে না আমনাগরিকদের কাছ থেকে। সেই ঘোষিত নীতি থেকে এখনও সরে আসেনি তৃণমূল। বাংলায় সরকার গঠন করার পরে গত সাড়ে ১১ বছরে সেই কথা রেখে চলেছেন মমতা নিজেও। বাংলার বুকে তৃণমূল পরিচালিত কোনও গ্রাম পঞ্চায়েত, কোনও পঞ্চায়েত সমিতি, কোনও জেলা পরিষদ, কোনও পুসভা বা পুরনিগম সাধারন মানুষের কাছ থেকে পানীয় জলের জন্য কোনওরকমের কর নেয় না। তবে এই ছবি এবার কিছুটা হলেও বদল ঘটতে চলেছে কলকাতা পুরনিগম(KMC) এলাকায়। কেননা সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন আবাসন প্রকল্পে পানীয় জল(Drinking Water) সরবরাহের জন্য এবার থেকে কর দিতে হবে কলকাতা পুরনিগমকে।

আরও পড়ুন কোথাও টেটের প্রশ্ন ফাঁস হয়নি, দাবি ব্রাত্য বসুর

জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা পুরনিগমে মেয়র পারিষদের বৈঠকে মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১০০ ফ্ল্যাটের বেশি নতুন আবাসন প্রকল্পে প্রতি বর্গমিটারে ৪০০ টাকা করে কর দিতে হবে। পুরনিগমের বিল্ডিং বিভাগ এই কর আদায় করবে। তবে এর জন্য আমজনতার ওপর সরাসরি কোনও চাপ পড়বে না। কেননা পুরনিগম সিদ্ধান্ত নিয়েছে এই কর দিতে হবে প্রোমোটারদের। তাঁরা যখন পুরনিগমের বিল্ডিং বিভাগে তাঁদের বিল্ডিং প্ল্যান অনুমোদনের ফি জমা দেবেন তখনই একসঙ্গে জল সংযোগের ফিও জমা দেবেন। আবাসন নির্মাতাদের থেকে নেওয়া অর্থে কলকাতা পুরনিগম এলাকার পানীয় জল সরবরাহের পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। এর মধ্যে থাকছে জলসংশোধন প্ল্যান্ট, বুস্টার পাম্পিং স্টেশন স্থাপন ও যে সব এলাকায় আবাসনগুলি এখনও পানীয় জলের জন্য ভূগর্ভস্থ জল ব্যবহার করে, সেখানে পাইপলাইন বসানো হবে জল সরবরাহের জন্য। ইএম বাইপাস, যাদবপুর থেকে টালিগঞ্জ, এই বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হবে। সে সব কাজের জন্যই মূলত এই অর্থ ব্যবহার করা হবে।

আরও পড়ুন বিরোধীদের বানচালের চেষ্টা সত্ত্বেও সুষ্ঠু ভাবে হচ্ছে টেট পরীক্ষা: ব্রাত্য

তবে আবাসন নির্মাতারা নতুন পানীয় জল সংযোগের জন্য চার্জ নেওয়াকে স্বাগত জানালেও তাঁদের অনেকেই সন্দিহান, চার্জ দেওয়ার পরও কবে জলের সংযোগ আসবে তা নিয়ে। তাঁদের কারও মতে কলকাতা পুরনিগমকে একটি নির্দিষ্ট সময়সীমা স্থির করতে হবে, যার মধ্যে আবাসেন জলসংযোগ দেওয়া হবে। এর পাশাপাশি আমজনতার প্রশ্ন, প্রোমোটাররা যে কর জমা দিচ্ছেন সেই করের সমান টাকা তাঁরা ফ্ল্যাটের দামের সঙ্গে জুড়ে দিলে কার্যত সেই ঘুরপথে আমজনতাকেই তো বাড়তি দাম গুণতে হবে। জনতার পকেট থেকে সরাসরি টাকা না গেলেও ঘুরপথে তো তা যাবেই। কেননা প্রোমোটাররা আদতে তো সেই ব্যবসায়ীই। নিজেদের পকেটে লোকসান করিয়ে তো তাঁরা ফ্ল্যাট বিক্রি করবেন না!

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী