টেট পরীক্ষা নিয়ে বিরাট ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের ডিসেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন ধার্য করল পর্ষদ। ২০২৩ সালের ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। বুধবার সাংবাদিক বৈঠকে এই দিন ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।

তিনি জানান, বুধবারেই পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার থেকেই শুরু হবে টেট-এর রেজিস্ট্রেশন। বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা থেকে আবেদন করা যাবে। তিন সপ্তাহ সময় থাকবে পরীক্ষার্থীর কাছে। পেমেন্টের সমস্যা হলে আরও একদিন বাড়ানো হবে। এবছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে এবং পরীক্ষার্থী কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিএড-রা পরীক্ষা দিতে পারবেননা।

চলতি চাকরিপ্রার্থীদের আন্দোলনের কথা মাথায় রেখে পর্ষদ সভাপতি বলেন, এনসিটিই’র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতিবছর পরীক্ষা হবে। তবে পরীক্ষা মানেই সঙ্গে সঙ্গে নিয়োগ করা যাবেনা। নিয়োগ কোনও বছরে না হলেও প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে।  মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী চাইছেন  দ্রুত নিয়োগ হোক। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেলেই নিয়োগ করা যাবে। এই পর্বের নিয়োগ শেষ হলে পরের পর্বের নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে।

গতবছর ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল। এবছরও ডিসেম্বরেই দিন ধার্য করা হয়েছে।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী