পুজো মণ্ডপে কত দর্শনার্থী জানাবে ডিসপ্লে বোর্ড, উদ্যোগ কলকাতা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার দুর্গাপুজো বিশ্বসেরা। লাখো লাখো মানুষের সমাগম হয়। ভিন রাজ্য এমনকি ভিন দেশ থেকেও মানুষ কলকাতার দুর্গাপুজো দেখতে আসে। ফলে পুজো মণ্ডপগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মত। তাই এবার কলকাতা পুলিশের নয়া উদ্যোগ ‘পুজো কিউ সিস্টেম’। বড় মণ্ডপগুলিতে কত ভিড়,তা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আলিপুরে ধনধান‌্য অডিটরিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে কলকাতা পুলিশের বৈঠকে জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।  

বিশেষ সফটওয়‌্যারের মাধ‌্যমে কত ভিড় তা গুনে মণ্ডপের বাইরে ও রাস্তায় বিশেষ ডিসপ্লে বোর্ডে জানিয়ে দেওয়া হবে। ,ফলে ভিড় এড়িয়ে মানুষ অন্য প্যান্ডেলগুলির দর্শন সেরে নেবেন। ভিড় গোনা শুরু হলে দর্শনার্থীর সংখ্যা কমে যাবে বলেই উদ্বেগ প্রকাশ পুজো উদ্যোক্তাদের। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর বিশেষ মান্যতা পেয়েছে। পুজোর দিনগুলিতে মানুষের ভিড় হবে তা বলাবাহুল্য। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

এমনকি পুজোয় যাতে দুর্ঘটনার সংখ্যা কমে তার জন্য ট্রাফিক ব্যবস্থাও মসৃণ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বিশেষ গুরুত্ব পাবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। কোনও সমস‌্যা হলে ‘বন্ধু অ‌্যাপ’-এ সহায়তা নেওয়ার পরামর্শ দেন পুলিশ কমিশনার। এই বছর দশমী থেকে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত বিসর্জন। ওই দিনই রেড রোডে কার্নিভাল। ফলে পুলিশকে গঙ্গার জোয়ার-ভাটার সময় জানানোর কথা বলেন পুজো কমিটিগুলি। দুর্ঘটনা এড়াতে পুজোর আগে বিদ্যুৎ কর্মীদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিনের সমন্বয় বৈঠকে ছিলেন কলকাতা পুলিশের কর্তা, থানা, ট্রাফিক গার্ডের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন দমকল, সিইএসসি, কলকাতা পুরসভা, কেএমডিএ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারাও।

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ