চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেআইনি নির্মাণ রুখতে KMC’র কড়া আইনের খসড়া গেল পুর-নগরোন্নয়ন দফতরে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনার(Gardenreach Building Collapse Incident) পর থেকেই কলকাতা পুরনিগম(KMC) কর্তৃপক্ষ শহরে বেআইনি নির্মাণ(Illegal Construction) রুখতে উঠেপড়ে লেগেছে। সেই সূত্রেই বেআইনি নির্মাণ রুখতে কড়া আইন আনার বিষয়ে মনস্থির করেছিলেন পুরনিগম কর্তৃপক্ষ। নিয়মানুসারে রাজ্যে কোনও নতুন আইন আনতে হলে বা পুরনো আইন সংশোধন করতে গেলে রাজ্য বিধানসভায় বিল পাশ করা জরুরি। এ ক্ষেত্রে তাই কলকাতা পুরনিগমকে রাজ্যের পুর দফতর(Municipal Affairs and Urban Development Department) মারফত রাজ্য সরকারের কাছে বিল্ডিং বিভাগের আইন বদলের আবেদন জানাতে হবে। সেই নিয়ম মেনেই বেআইনি নির্মাণ রুখতে, কড়া আইন আনার ক্ষেত্রে, নতুন আইনের খসড়া কলকাতা পুরনিগম থেকে পাঠানো হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে। গার্ডেনরিচ কাণ্ডের পরে খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) পুরনিগমের আধিকারিকদের একটি কড়া আইন তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব মেনেই এই নতুন আইন তৈরি হয়েছে।

আরও পড়ুন, নবান্ন অভিযানের দিন গণপরিবহণ সচল রাখতে বাড়তি উদ্যোগী পরিবহণ দফতর

গত মার্চ মাসে গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুরনিগমকে। কেননা, নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার সেই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে যেহেতু গার্ডেনরিচের ঘটনাটি ঘটেছিল মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকায়, তাই ঘটনার জেরে বেশ চাপে পড়েছিলেন ফিরহাদ নিজেও। তার পরেই শহরে বেআইনি নির্মাণ রুখতে কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগকে মেয়র কড়া আইন প্রণয়ন করতে বলেন। তারই খসড়া গিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে। গার্ডেনরিচের ঘটনার জেরে কলকাতা পুরনিগমের ৩জন পুর ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় প্রোমোটার মহম্মদ ওয়াসিমকেও। কিন্তু ঘটনার পরে কলকাতা পুরনিগমের আধিকারিকদের দাবি, বর্তমান ব্যবস্থায় বেআইনি নির্মাণ নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা থাকলেও, তা যথেষ্ট ‘কড়া’ নয়। সেই সুযোগটাই কালে লাগান প্রোমোটাররা।

আরও পড়ুন, একদিকে আক্রান্ত তৃণমূল কর্মী, অন্যদিকে আবাসের দুর্নীতি, জোড়া অভিযোগে তপ্ত নন্দীগ্রাম

এখন কলকাতা পুরনিগমের আধিকারিকদের অভিমত, বেআইনি নির্মাণ প্রমাণিত হলে জমির মালিক ও প্রোমোটারের ৭ বছরের বেশি কারাদণ্ডের বিধান থাকা উচিত। এমন আইন প্রয়োজন, যাতে অভিযুক্তেরা জামিন না পান। এমন সব কড়া বিষয় অন্তর্ভুক্ত হলেই এই ধরনের বেআইনি নির্মাণ করার সাহস পাবেন না কোনও প্রোমোটার। এমনকি, জমির মালিকেরাও প্রোমোটারদের বেআইনি নির্মাণ থেকে বিরত থাকতে বলবেন। এখন বেশির ভাগ ক্ষেত্রেই জমির মালিক এবং প্রোমোটার পৃথক ব্যক্তি। তাই এমন আইন কার্যকর হলে উভয়েই যে কোনও নির্মাণের ক্ষেত্রে সাবধানি হবেন। প্রসঙ্গত, আইন দফতর মারফত বিধানসভায় বিল পাশ হলেই সেই আইন কার্যকর হবে। এ ক্ষেত্রে তাই কলকাতা পুরনিগমের পাঠানো নতুন আইনের খসড়া প্রথমে অনুমোদন দেবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই অনুমোদনের পর খসড়াটি যাবে আইন দফতরে। সেখানে বিল তৈরি হয়ে তা পেশ করা হবে বিধানসভায়। সেখানে পাশ হওয়ার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে রাজভবনে। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ