আর জি করে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৯

শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দেওয়া হল আর জি করে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯জনকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) বুধবার মধ্যরাতে যে তাণ্ডবলীলা চলেছিল তা যে কড়া হাতে মোকাবিলা করতে হবে সেই মর্মে কলকাতা পুলিশকে(Kolkata Police) সোশ্যাল মিডিয়া মারফত সবার আগে বার্তা দিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ঘটনাচক্রে দেখাও যাচ্ছে সেই ঘটনার জেরে কড়া পদক্ষেপই করছে কলকাতা পুলিশ। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও আন্দোলনের নামে হাসপাতালে আক্রমণের ঘটনারও তীব্র নিন্দা চলছে। এই অবস্থায় শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দেওয়া হল আর জি করে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯জনকে গ্রেফতার(Arrest) করা হয়েছে। লালবাজারের দাবি, এদের জিজ্ঞাসাবাদ করলেই সামনে আসবে কে বা কারা তাদের পাঠিয়েছিল আর জি করে এই তাণ্ডবলীলা চালানোর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অবশ্য গতকালই জানিয়ে দিয়েছেন, এই তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা এবং গোটা ঘটনার ষড়যন্ত্র করেছে বাম-বিজেপি মিলে।

আরও পড়ুন, আর জি করে ভাঙচুরের দায় রাম-বামের ঘাড়ে চাপালেন মমতা

আর জি কর হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ! কলকাতা পুলিশের সমাজমাধ্যমের পাতায় ওই অশান্তির ঘটনার ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চায় পুলিশ। সমাজমাধ্যমে ওই পোস্টে লেখা হয়— ‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’ শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, সমাজমাধ্যমের সহায়তায় ৫ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। লালবাজারের একটি সূত্র মারফত জানা যায়, কলকাতার পুলিশ কমিশনার(সিপি) বিনীত গোয়েল নিজেই জিজ্ঞাসাবাদ করন তাদের। ৩টি মামলা রুজু করা হয় লালবাজারের তরফে।   

আরও পড়ুন, দলের পদ খোয়া যেতেই বিপ্লবী শান্তনু চ্যালেঞ্জ ছুঁড়লেন খোদ মুখ্যমন্ত্রীকে

এদিন কয়েক জনের ছবি পোস্ট করে কলকাতা পুলিশের ট্যুইটে লেখা হয়েছে, ‘যদি আপনারা আমাদের আগের পোস্ট থেকে কোনও অভিযুক্তকে শনাক্ত করতে পারেন, তবে দয়া করে আমাদের জানান।’ প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘মেয়েদের রাত দখল’ শীর্ষক কর্মসূচি চলছিল। সেই সময়েই আর জি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতি। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, HCCU বা Hybrid Critical Care Unit, CCU বা Critical Care Unit, ওষুধের স্টোররুমও। হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। ভাঙচুর করা হয় আর জি করের পুলিশ ফাঁড়ি, এমনকি চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চও! পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকর্মীদের ওপরেও হামলা চালানো হয়।   

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন