মাধ্যমিকের জন্য রেলকে বাড়তি ট্রেন চালানোর অনুরোধ রাজ্যের

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার দিন ভোর ৫টা থেকে বাস চালাবে রাজ্য পরিবহণ দফতর। বাড়তি ট্রেন চালানোর অনুরোধ রেলকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam 2024)। আবার এই মাসেরই ১৬ তারিখ থেকে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Exam 2024)। এবারে এই দুটি পরীক্ষার শুরুর সময়ই এগিয়ে আনা হয়েছে। দুটি পরীক্ষায় শুরু হবে বেলা ১১টা ৪৫ মিনিটের জায়গায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। আর সেই কারণেই আশঙ্কা ছড়িয়েছে, অনেক পরীক্ষার্থী হয়তো এই শীতের সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছাতেই পারবে না। সেই সমস্যা যাতে না হয় তার জন্য রাজ্য সরকার(West Bengal State Government) ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার দিন ভোর ৫টা থেকে বাস চালাবে রাজ্য পরিবহণ দফতর। এর পাশাপাশি রাজ্যের তরফে রেলকে চিঠি দিয়ে জানানো হচ্ছে, এই পরীক্ষার দিনগুলিতে যেন পূর্ব, দক্ষিণ পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেল যেন বাড়তি ট্রেন চালায়।

যেহেতু এবার সকাল সকালই শুরু হয়ে যাবে পরীক্ষা তাই পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে। সেই কথা মাথায় রেখেই অতিরিক্ত বাস নামানো হচ্ছে রাজ্যজুড়ে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষার দিনগুলিতে ভোর পাঁচটা থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। একইসঙ্গে রেলের কাছেও চিঠি পাঠিয়েছে পরিবহণ দফতর, যাতে ওই দিনগুলির জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার দিনগুলিতে ভোর ৫টা থেকে রাজ্যের সর্বত্র সরকারি বাস চালানোর পাশাপাশি মিলবে ফেরি পরিষেবাও। এই নিয়ে এদিন অর্থাৎ শনিবার পরিবহণ দফতরের ময়দান তাঁবুকে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী(Transport Minister of Bengal) স্নেহাশিস চক্রবর্তী(Snehasish Chakrabarty)। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক পরীক্ষার্থী যাতে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য পুলিশ ও পরিবহণ দফতরের অফিসারদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। শুধু অতিরিক্ত সরকারি বাস নয়, অন্যান্য বেসরকারি পরিবহণকেও সকাল থেকে রাস্তায় থাকার জন্যও বলা হয়েছে। পাশাপাশি কুয়াশা কেমন থাকবে, তা যেহেতু এখন থেকে স্পষ্ট করে বলা সম্ভব নয়, তাই সেদিকটিও মাথায় রাখতে বলা হয়েছে। জল পরিবহণের জন্য ফেরিগুলি যাতে কোনও যান্ত্রিক ত্রুটির কবলে না পড়ে, সেটাও আগেভাগে দেখে নেওয়ার জন্য বলা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা