ফ্ল্যাটের বুকিং এবং ক্যানসেলেশন মোট দামের ১০ শতাংশেই বেঁধে ফেলতে চলেছে রাজ্য

ফ্ল্যাটের বুকিং এবং ক্যানসেলেশন মোট দামের ১০ শতাংশেই বেঁধে ফেলতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমজনতার জন্য সুখবর। ফ্ল্যাটের বুকিং(Flat Booking) এবং ক্যানসেলেশন(Cancelation) Fee মোট দামের ১০ শতাংশেই বেঁধে ফেলতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সেই কারণেই সংশোধনী আনা হচ্ছে West Bengal Real Estate Regulatory Authority বা RERA’র Regulation and Development Act, 2016-তে। এখন RERA’র ১৮ নম্বর Rule-এ ৪৫ দিনের মধ্যে টাকা ফেরানোর কথা বলা আছে। আমজনতার স্বার্থে সংশোধিত Rule-এ বিষয়টি আরও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। সেখানে সাফ বলা থাকছে, ফ্ল্যাটের মোট দামের ১০ শতাংশ হবে সর্বোচ্চ Booking Amount বা Advance। তার ভিত্তিতে ক্রেতার সঙ্গে প্রাথমিক চুক্তি হবে নির্মাতার এবং ক্রেতা যদি যুক্তিযুক্ত কারণে ফ্ল্যাটের বুকিং বাতিল করেন, তাহলেও শুধুমাত্র ওই ১০ শতাংশ টাকা কেটে পুরো অর্থই ফেরত দিতে হবে ডেভেলপার বা প্রমোটারকে।

আরও পড়ুন, মনোজকে কাঠগড়ায় তুলে তৃণমূলের সঙ্গে বৈঠকে বার্লা, শুরু দলবদলের জল্পনা

সারা জীবনের সঞ্চয় কিংবা পাহাড়প্রমাণ লোন নিয়ে মধ্যবিত্ত মানুষেরা মধ্যবিত্ত গড়ে তোলেন তাঁদের স্বপ্নের বাড়ি। সেই বাড়ি যদি ফ্ল্যাট হয় তাহলে তা কেনার সময়ে মূলত ২টি প্রশ্ন ঘোরে তাঁদের মধ্যে। এক, ফ্ল্যাট বুকিংয়ের সময় কত টাকা দিতে হবে আর দুই, যদি ক্যানসেল করতে হয়, তাহলেই বা কত টাকা মাশুল গুনতে হবে? কেননা কিছু অসাধু প্রোমোটারের জালে আটকে আচমকা ভেঙে পড়ে সেই স্বপ্নের ভিত। কখনও ফ্ল্যাট বুকিংয়ের সময়ই তাঁদের থেকে বড়সড় একটা অঙ্ক চাওয়া হয়। আবার যদি পরিস্থিতির গেরোয় ফ্ল্যাটের বুকিং বাতিল করতে হয়, তার জন্যও গুনতে হয় মোটা টাকা ‘জরিমানা’। বুকিং অ্যামাউন্ট তো পাওয়া যায়ই না, অনেক ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত দাবি করে বসে প্রোমোটারদের একাংশ। সাধারণ মানুষের এই ‘দুর্ভোগ’ই এবার RERA বিধি সংশোধন করে বন্ধ করার পথে রাজ্য সরকার। বিশ্বস্ত সূত্রে খবর, ফ্ল্যাটের বুকিং এবং ক্যানসেলেশন মোট দামের ১০ শতাংশেই বেঁধে ফেলতে চলেছে নবান্ন। সেই কারণেই সংশোধনী আসছে RERA’র বিধিতে।   

আরও পড়ুন, সিভিকদের পক্ষেই সুপ্রিম কোর্টে আজ হলফনামা দেবে রাজ্য সরকার

সংশোধিত Rule-এ পরিষ্কার বলা থাকবে যে, বুকিং অ্যামাউন্ট যা সর্বোচ্চ হবে মোট দামের ১০ শতাংশ, তার থেকে এক টাকারও বেশি ক্রেতার ‘ফরফিট’ হবে না, বা প্রোমোটার কাটতে পারবেন না। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাকে ফ্ল্যাট দিতে না পারলে State Bank of India’র বাজার চলতি Benchmark Prime Lending Rate অর্থাৎ যে সুদের হারের ওপর ভিত্তি করে ঋণ দেয় ব্যাঙ্ক তার সঙ্গে ২ শতাংশ যোগ করে যে সুদের হার দাঁড়ায়, ফ্ল্যাটের দামের ওপর সেই হারে ক্রেতাকে পেনাল্টি দিতে হয় প্রোমোটারকে। হবে। ক্রেতা বকেয়া অর্থ মেটাতে না পারলে তাঁকেও একই নিয়ম মানতে হবে। এই নিয়মও আরও ভালোভাবে স্পষ্ট করে দেওয়া হচ্ছে সংশোধিত আইনে। পর পর কতগুলি মাসের কিস্তি বকেয়া পড়লে প্রোমোটার বকেয়া মেটানোর নোটিস ধরাবেন ক্রেতাকে। তারপরও যদি তিন মাস পর্যন্ত ক্রেতা টাকা না দেন, ফ্ল্যাটের চুক্তি বাতিল করতে পারবেন প্রোমোটার। তবে সেই ক্ষেত্রেও ১০ শতাংশ বুকিং অ্যামাউন্ট ছাড়া ফ্ল্যাট কেনার জন্য ক্রেতা যত টাকা দিয়েছেন, তার পুরোটা ফেরত দিয়ে তবেই চুক্তি খারিজ করতে পারবেন প্রোমোটার। সেটাও ৪৫ দিনের মধ্যে। শীঘ্রই রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল আসতে চলেছে বলেই সূত্রের খবর।

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল