নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলপড়ুয়াদের তিনটি করে ভাষা শেখা বাধ্যতামূলক। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ওই নিয়ম চালু করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ১৫ মে নির্দেশিকা জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকেই নবম ও দশম পড়ুয়াদের জন্য চালু হবে এই নিয়ম।

বোর্ডের জারি করা সার্কুলার অনুযায়ী, তিনটি ভাষার বিভাগ (আর-১, আর-২ এবং আর-৩) পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে আর-১ এবং আর-২ বিভাগে দু’টি ভারতীয় ভাষা পড়ানো হবে। আর-৩ বিভাগে কোনও বিদেশি ভাষা পড়ার সুযোগ থাকবে। তবে, নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে দু’টি দেশীয় ভাষা পড়লে, ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে ছাত্রছাত্রীরা। সেটি চতুর্থ ভাষা হিসাবে গণ্য হবে। ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, গুজরাতি। ইংরেজিকে বিদেশি ভাষার বিভাগেই রাখা হয়েছে।

সিবিএসই তার সার্কুলারে জানিয়েছে যে, এই পরিবর্তনটি জাতীয় শিক্ষা নীতি ২০২০ এবং জাতীয় পাঠ্যক্রম কাঠামো (এনসিএফ-এসই ২০২৩) অনুযায়ী করা হচ্ছে। এই বিষয়টির মূল্যায়ন সম্পূর্ণভাবে স্কুল পর্যায়ে এবং অভ্যন্তরীণভাবে করা হবে। তবে, ছাত্রছাত্রীদের ফলাফল সিবিএসই সার্টিফিকেটে নথিভুক্ত করা হবে। বোর্ড এও স্পষ্ট করেছে যে, তৃতীয় ভাষার কারণে কোনও ছাত্রছাত্রীকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে না।
সিবিএসই তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এই পরিবর্তনগুলির উদ্দেশ্য শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ বাড়ানো নয়, বরং বহুভাষিক শিক্ষাকে উৎসাহিত করা। বোর্ড স্কুলগুলিকে এই নতুন ব্যবস্থা সম্পর্কে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের ইতিবাচকভাবে অবহিত করার জন্য অনুরোধ করেছে। বোর্ডের মতে, এই নতুন নীতি শিক্ষার্থীদের ভারতীয় ভাষা সম্পর্কে বোঝাপড়া বাড়াবে এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র