চাকরি হারালেন যারা, তাঁরা ভোটের ডিউটিও করতে পারবে না, নির্দেশ আদালতের

আদালত জানিয়ে দিয়েছে, যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তাঁদের কেউ আর ভোটে ডিউটি দিতে পারবে না। মাথায় হাত কমিশনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে গোটা রাজ্যের চোখ ছিল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দিকে। কেননা এদিনই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি(School Teachers Recruitment Scam) সংক্রান্ত মামলার রায়(Case Verdict) প্রদান করেছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেখানেই বলে দেওয়া হয়েছে, ২০১৬ সালের প্যানেলে SSC’র মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন সেই ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করা হল। একই সঙ্গে যাদের অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল, তাঁদেরও চাকরি বাতিল করে দেওয়া হল। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তাঁদের কেউ আর ভোটে ডিউটি(Election Duty) দিতে পারবে না। এমন শিক্ষিক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সংখ্যা সাড়ে ১৭ হাজার, এরা আর ভোটের ডিউটি করতে পারবেন না।

ভোট মানেই সরকারি কর্মীদের মাথা ব্যাথা। কেননা তাঁরাই নির্বাচনের ডিউটি সামলান প্রিসাইডিং অফিসার থেকে বুথকর্মী হিসাবে। এবারে লোকসভা নির্বাচনেও তাঁরাই ভোটের ডিউটি দিচ্ছেন। তাঁদের মধ্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও আছেন। এদিন কলকাতা হাইকোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তাঁদের মধ্যে সাড়ে ১৭ হাজার জন ভোটের ডিউটির জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে ন্নির্দেশ পেয়েছিলেন। তাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন এবং হয় নির্বাচনী ডিউটি সেরে ফেলেছেন কিংবা সারতে চলেছিলেন। রাজ্যে ইতিমধ্যেই একটি দফায় ৩টি লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গিয়েছে। কিন্তু এখনও ৬ দফায় আরও ৩৯টি কেন্দ্রের ভোট গ্রহণের বিষয় বাকি আছে। এখন আদালতের নির্দেশে প্রায় সাড়ে ১৭ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এদিন নিজেদের চাকরি তো হারিয়েইছেন, ভোটের ডিউটি থেকেও রেহাই পেয়েছেন। কিন্তু খুব কম সময়ের মধ্যে কীভাবে এই সাড়ে ১৭ হাজার ভোটকর্মীর শূন্যস্থান কমিশন(ECI) পূরণ করবে তা নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে।

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত