তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার (১৩ মে) দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিলজলায় বহুতলে আগুনের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন। ঘিঞ্জি এলাকায় বেআইনি কারখানাগুলি না সরিয়ে নিলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সেই সাংবাদিক সম্মেলনের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই তিলজলার(Tiljala) যে বহুতলে মঙ্গলবার আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটে সেখানে নিয়ে যাওয়া হয় বুলডোজার(Buldozar)। নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই বেআইনি বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন ওই বেআইনি বাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘তিলজলায় যারা মারা গিয়েছেন, তা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট তলব করেছিলাম। রিপোর্টে যেটা পাওয়া গিয়েছে, সেটা রাজ্যের জন্য অশনিসঙ্কেত। ওই বিল্ডিংয়ের কোনও প্ল্যান নেই। ওই বিল্ডিং সম্পূর্ণ অবৈধ। অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়ছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিদ্যুৎ সংস্থাকে নির্দেশ দিয়েছি,অবিলম্বে এই ধরনের বেআইনি নির্মাণ বা কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তাই যারা এই কাজ করছেন তারা বন্ধ করুন।’ এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসন তিলজলায় অ্যাকশান মুডে নামে। এদিন তিলজলায় যে বেআইনি বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। বাইরের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। জানা গেছে, সন্ধ্যা নেমে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আবার সেখানে ভাঙার কাজ শুরু হবে। মোট দুটি বেআইনি বাড়ি সেখানে ভাঙা হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজেপি আগেই প্রতিশ্রুতি দিয়েছিল। গত সরকার পাঁচটা সিবিআই মামলা আটকে রেখেছিল। সরকারি দায়িত্বে থাকা কিছু ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করতে দেওয়া হয়নি। দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য এই কাজ করেছিল। আমরা সিবিআইকে যে সকল দফতরের আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সেই বিষয়ে তদন্ত করার অনুমতি দিলাম । সিবিআই বুধবারই সেই অনুমতি পেয়ে যাবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির ,পুর নিয়োগ দুর্নীতি, সমবায় দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।’

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০