শপথ নিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন সায়ন্তিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের চলাকালীন সময় বাংলার দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল। ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নবনির্বাচিত এই দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন এক নয়া মাত্রা নিয়েছে। কারণ, শপথের জন্য সায়ন্তিকাকে ডাকা হলেও হোসেন ডাকা হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যপালকে চিঠি লিখলেন  সায়ন্তিকা।

চিঠিতে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘বিধানসভার সদস্য যখন আমি। তখন স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান তাহলে ভাল হয়। কারণ, শপথবাক্য পাঠ না হওয়া পর্যন্ত এলাকার কাজ করতে পারছি না।‘ তবে রাজভবনের তরফে এই চিঠি নিয়ে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এখনও এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। সেইজন্যই এবার রাজ্যপালকে চিঠি লিখলেন  বরানগর থেকে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন