‘‌নিজেদের সত্তা বাঁচানোর লড়াই’‌, মমতার ধর্নার আগে ভিডিও পোস্ট তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিপুল সংখ্যাক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আজ, শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা এসআইআরের নামে নির্বাচন কমিশন অসৎ উদ্দেশে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল। আর তার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। যা এই ধর্না কর্মসূচিকে আরও চর্চিত করে তুলেছে।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূলনেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী বৈধ ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের পোস্ট করা ভিডিও’‌তে লেখা হয়েছে, ‘‌আমাদের ভোটাধিকার কেড়ে নেবে এসআইআর। লড়াই হবে সর্বত্র। মানুষের অধিকার রক্ষার্থে লড়াই হবে। তাই ধর্নায় বসছেন জননেত্রী।’‌

 

অন্যদিকে সর্বস্তরের জনগণকে এই ধর্না কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ওই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘‌নিজেদের সত্তা বাঁচানোর লড়াইয়ে সামিল হোন। আদালত থেকে রাস্তা লড়াই হচ্ছে সর্বত্র। বাংলার একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়তে দেব না আমরা। মানুষের অধিকার রক্ষার্থে আজ দুপুর ২টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বিরোধীদের যোগ্য জবাব দিন। নিজেদের সত্তা বাঁচানোর এই লড়াইয়ে সামিল হন আপনিও।’‌ ২০০৬ সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় পর সেই একই জায়গায় আবার একবার অধিকার রক্ষার দাবিতে তৃণমূলনেত্রী এই ধর্নায় বসতে চলেছেন।

তাছাড়া এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে কড়া জবাব মিলবে এখান থেকে বলে মনে করা হচ্ছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং