২০২৫ সালে পুরভোট! শহুরে নাগরিকদের মন বুঝতে প্রস্তুতি শুরু তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট কবে, তা নিয়ে অনেকদিন ধরেই চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর,  এই নিয়ে এবার আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের পুর ভোট করানোর চিন্তাভাবনা করছে নবান্ন। শুরু হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা । ইতিমধ্যেই এলাকাবাসীর কাছে নাগরিক পরিষেবা যাতে  আরও ভালভাবে পৌঁছে দেওয়া পারে তা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি ।

শাসকদলের একাংশের দাবি,  লোকসভা ভোটের সাফল্যের রেশ থাকতে থাকতে যাতে  পুরভোট হয়। সেইজন্য ২০২৫  সালে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন। বলা বাহুল্য, ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। তাই এরআগেই মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট করানোর পরিকল্পনা করছে নবান্ন। তবে কবে হবে পুর ভোট তা এখন সরকারিভাবে জানা যায়নি ।

উল্লেখ্য  ধূপগুড়ি , দুর্গাপুর , হলদিয়া, নলহাটি, রায়গঞ্জ, বুনিয়াদপুর, কুপার্স ক্যাম্প সহ একাধিক পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এরমধ্যে বেশ কিছু পুরসভা যেমন শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ঠিক তেমনি হলদিয়া, নলহাটি এবং বুনিয়াদপুরের বেশ কিছু ওয়ার্ড রয়েছে বিজেপির হাতে। তাই ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগেই যাতো পুরভোট হয় তা নিয়ে শাসকদলের তরফ থেকে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি ।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের