গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ওয়ার্ডে লিড তৃণমূলের

কলকাতার গার্ডেনরিচে যে ওয়ার্ডে বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল সেই ১৩৪ নম্বর ওয়ার্ডে ১৩ হাজারেরও বেশি ভোটে লিড তুলেছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) গার্ডেনরিচে(Gardenreach) চলতি বছরের মার্চ মাসে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায়(Highrise Building Collapse Incident)  ১১জনের মৃত্যুর ঘটনা ঘটে। তখন কার্যত লোকসভা ভোটের(Loksabha Election 2024) দামামা বেজে গিয়েছে। স্বাভাবিক ভাবেই সেই ঘটনায় বেশ কিছুটা চাপেই পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। চাপে পড়ে গিয়েছিলেন রাজ্যের নগরোন্নয়ন দফতরের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমও। কেননা যে বহুতলটি ভেঙে পড়েছিল, তা ছিল বেআইনি। কিন্তু এখন লোকসভা নির্বাচনের ফলাফল বার হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়া ১৩৪ নম্বর ওয়ার্ডে ১৩,৫৮৩ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল(TMC)। স্বাভাবিক ভাবেই এই লিডের জেরে এখন স্বস্তির হাওয়া নেমে এসেছে শাসক শিবিরে।

গার্ডেনরিচের ঘটনার পরে পরে সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দুর্ঘটনাস্থল পরিদর্শন করারা পাশাপাশি উদ্ধারকার্যের তদারকিও করেন তিনি। সেই সঙ্গে কথা বলেন এলাকাবাসীর সঙ্গেও। হাসপাতালে গিয়ে কথা বলেন আহতদের ও তাঁদের পরিজনদের সঙ্গে। পাশাপাশি কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গেও। ওয়াকিবহাল মহলের দাবি, মমতার এই দ্রুত মাঠে নামার ঘটনাই পরিস্থিতি তৃণমূলের অনুকূলে নিয়ে চলে এসেছিল। কেননা ঘটনার আগে মুখ্যমন্ত্রী নিজে বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন। মাথায় সেলাইও পড়েছিল। চিকিৎসকেরা তাঁকে বাড়িতে বিশ্রাম নিতেও বলেছিল। কিন্তু সেই সব বার্তা উপেক্ষা করে তিনি ছুটে যান গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে, যা সবাইকে অবাক করে দিয়েছিল।

বিরোধী শিবিরের আশা ছিল, গার্ডেনরিচের ওই ঘটনার পরে অন্তত ১৩৪ নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারেরা শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নেবেন। তৃণমূলের প্রার্থী মালা রায়ের পরিবর্তে তাঁরা বেছে নেবেন বাম অথবা বিজেপির প্রার্থীকে। কিন্তু বাস্তবে দেখা গেল ১৩৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী ১৩ হাজারেরও বেশি লিড পেয়েছেন। ওই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে আছেন বামেরা, তৃতীয় বিজেপি। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার পর সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছিলেন স্থানীয় কাউন্সিলর শামস ইকবাল। এখন তিনি কিন্তু বেশ চাপমুক্ত। কেননা যে লিড তিনি দলের ঘরে এনে দিয়েছেন তার জেরে তাঁকে আর দলের মধ্যে সমালোচনার মুখে পড়তে হবে না। উল্লেখ্য, ১৩৪ নম্বর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২২,১৩৪। এর মধ্যে তৃণমূল পেয়েছে ১৪,৯৯৭টি ভোট, সিপিএম পেয়েছে ৪,৮৬৭ ভোট আর বিজেপির ঝুলিতে গিয়েছে ১,৬০৩ ভোট।

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য