কুণালের মান ভাঙাতে আসরে নামল তৃণমূল নেতৃত্ব

সূত্রে জানা গিয়েছে, কুণালের মান ভাঙাতে এদিন অর্থাৎ শুক্রবার সকাল থেকেই মাঠে নেমেছে তৃণমূল নেতৃত্ব। দেখার বিষয় সেই মান ভাঙে কিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল রাত থেকে ছড়িয়েছে জল্পনা। নেপথ্যে কুণাল ঘোষের(Kunal Ghosh) ট্যুইট। জল্পনা এটাই যে তিনি হয় রাজনীতি(Politics) ছাড়ছেন, নাহয় তৃণমূল(TMC) ছাড়ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কারও নাম না নিয়েই একটি ট্যুইট(Tweet) করেছেন কুণাল। তাতে লিখেছেন, ‘নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’ তার পরে পরেই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে তৃণমূল মুখপাত্র তথা রাজনীতিকের পরিচয়টাই মুছে দিয়েছেন তিনি। এখন তিনি শুধুই ‘সাংবাদিক আর সমাজকর্মী’(Journalist and Social Activist)। যা নিয়ে তৃণমূলের অন্দরে তো বটেই, রাজ্য রাজনীতিতেও জল্পনা ছড়িয়েছে বিস্তর। তবে মজার কথা ঠিক কাকে উদ্দেশ্য করে তিনি এই ট্যুইট করেছেন তা এখনও সামনে আসেনি। তবে সূত্রে জানা গিয়েছে, কুণালের মান ভাঙাতে এদিন অর্থাৎ শুক্রবার সকাল থেকেই মাঠে নেমেছে তৃণমূল নেতৃত্ব।

সারদা মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পরেও রাজ্য রাজনীতিতে কুণালের ফিরে আসাকে অনেকেই ভালো চোখে দেখেননি বা দেখেন না। তাঁদের অনেকেরই আবার তৃণমূলেরই। আড়ালে আবডালে তাঁরা কুণালকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করতেও যেমন ছাড়েন না তেমনি তাঁকে নিয়ে বা তাঁকে উদ্দেশ্য করে কুকথার বাণ ছোটান। কিন্তু এটাও ঘটনা যে, জেল থেকে ফিরে আসার পরে বিগত কয়েক বছরে তৃণমূলের অন্দরে কুণালের কার্যত ধূমকেতু সম উত্থান ঘটেছে। মাঝে কিছু দিনের জন্য দল তাঁকে ‘সেন্সর’ও করেছিল। তার পরে আবার স্বমহিমায় ফিরেছিলেন কুণাল। কিন্তু দলের সঙ্গে মন কষাকষির সময়েও কখনও দেখা যায়নি সমাজমাধ্যমে তৃণমূলের মুখপাত্র হিসাবে নিজের পরিচয় মুছে দিচ্ছেন কুণাল। সে দিক থেকে এ বারের ঘটনা ‘নজিরবিহীন এবং অর্থবহ’ বলেই মনে করা হচ্ছে। দেখার বিষয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাঁর মান ভাঙাতে পারে কিনা! নাকি সত্যি সত্যিই রাজনীতি আর তৃণমূল ছেড়ে কুণাল শুধুই সাংবাদিক এবং সমাজকর্মী হিসাবে থেকে যান কিনা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত