বিজেপির বিরুদ্ধে ৩ অস্ত্রে শান তৃণমূলের, ব্যবহার হবে ২৪’র ভোটে

৩টি ইস্যুকে তুলে ধরে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার রণনীতি সাজাচ্ছে জোড়াফুল শিবির। লক্ষ্য বাংলা থেকে বিজেপিকে সাফাই করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট ঘোষণা এখনও হয়নি। কিন্তু ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব শিবিরেই। বাংলায় ২৪’র ভোটে(General Election 2024) যে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে কোনও জোট হচ্ছে না সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। তৃণমূল(TMC) বাংলায় একাই লড়বে। আবার বিজেপিও একাই লড়বে এই রাজ্যে। এখানে নেই তাঁদের কোনও জোট শরিক। তবে বঙ্গে জোট হতে পারে বাম-কংগ্রেসের। সেই জোটের শরিক হতে পারে আইএসএফ-ও। এই নির্বাচনে তৃণমূলের প্রথম ও প্রধান লক্ষ্য বাংলার(Bengal) মাটি থেকে বিজেপির(BJP) সাফাই। সেই লক্ষ্যে হাঁটতে গিয়ে বিজেপিকে ঘায়েল করার জন্য তৃণমূল ৩টি অস্ত্রে(3 Issue) শান দিচ্ছে। এই ৩টি ইস্যুকে তুলে ধরে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার রণনীতি সাজাচ্ছে জোড়াফুল শিবির। এই ৩টি অস্ত্র হল – বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, বিজেপির নারী বিদ্বেষ এবং মোদি সরকারের ধর্মীয় রাজনীতি।

বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না, এই অভিযোগ দীর্ঘদিন ধরে তুলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বকেয়া আদায় এবং প্রাপ্যের দাবিতে তাঁরা একাধিকবার যেমন কেন্দ্রকে চিঠি দিয়েছেন, তেমনি দিল্লিতে আন্দোলনও করে এসেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাংলার প্রাপ্য টাকা ছাড়েনি নরেন্দ্র মোদির সরকার। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্র দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছে না। সবমিলিয়ে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার মতো কেন্দ্রের কাছে প্রাপ্য রয়েছে বাংলার। যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ১০০ দিনের কাজের মজুরি বাবদ প্রায় ৭ হাজার কোটি টাকা। ১০০ দিনের কাজ করা গ্রাম বাংলার গরীব শ্রমিকরা বঞ্চনার শিকার হচ্ছেন। তাঁদের প্রতি কেন্দ্রের কোনও সহানুভূতিশীল মনোভাবই নেই। পরিশ্রম করেও জোটেনি ন্যায্য প্রাপ্য, এটাকেই সামনে রেখে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ব্যাপক মাত্রায় সরব হতে চলেছে তৃণমূল। গ্রাম বাংলাজুড়ে এই অভিযোগকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে ঝড় তুলতে চাইছে তৃণমূল।

দ্বিতীয় অস্ত্র হিসাবে তুলে ধরা হবে বিজেপির নারী বিদ্বেষ। মণিপুরে মহিলাদের ওপর কীভাবে অত্যাচার করা হয়েছে তা এবার গ্রামবাংলায় তুলে ধরতে চলেছে তৃণমূল। সেই সঙ্গে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বুকে কীভাবে নারীদের অসম্মান, লাঞ্ছনা ও বঞ্চনা করা হয় তাও তুলে ধরবে তৃণমূল। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি কি ঘটনা ঘটেছে, তা ধারাবাহিকভাবে প্রচার করা হবে জোড়াফুল শিবির থেকে। যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হবে, বিজেপি নেতারা বেটি বাঁচাও বেটি পড়াও-এর কথা বললেও বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নারীদের ওপর চলছে চরম নির্যাতন। কেননা বিজেপি নারী বিদ্বেষী। যেখানে সংযুক্ত হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তুলে ধরা রাম-সীতার প্রসঙ্গও। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর তৃণমূল নেত্রী এক জনসভা থেকে বলেছেন, ‘আমি রামকে সম্মান করি। কিন্তু বিজেপি সীতার নাম নিচ্ছে না। তাহলে কি তারা নারী বিরোধী।’ বিজেপির এই নারী বিদ্বেষটাই এবার লোকসভা নির্বাচনের পদ্ম শিবিরের বিরুদ্ধে হাতিয়ার করতে চলেছে তৃণমূল।   

তৃতীয়ত এবং সর্বাধিক অস্ত্র হয়ে উঠতে চলেছে নরেন্দ্র মোদির সরকারের ধর্মের নামে রাজনীতি। তৃণমূল অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে রাজনৈতিকভাবে যখন বিজেপি পেরে উঠছে না তখন ধর্মকে আঁকড়ে ধরেই বাঁচতে চাইছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নাগরিকত্ব প্রদানের ইস্যুকে সামনে রেখে মতুয়াদের ভোটব্যাঙ্ক আদায় করেছিল বিজেপি। কিন্তু তারপর থেকে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনের আগেও বিজেপি টের পেয়ে গিয়েছে তাদের রাজনৈতিক জমি মোটেও শক্তিশালী নয়। তাই এমতাবস্থায় রামকে আঁকড়ে ধরে বাঁচবার চেষ্টা করছে। এই প্রসঙ্গে তৃণমূলের স্পষ্ট বক্তব্য, রাজনীতির ময়দানে লড়াই হোক কিন্তু ধর্মকে হাতিয়ার করে নয়। বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। এর যোগ্য জবাব এবার মানুষ দেবেন।

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন