একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতু পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে নামতে শুরু করতে পারে তাপমাত্রার পারদ। স্বাভাবিক ভাবেই বাংলার প্রতিটা মানুষের মনের মধ্যে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে  কালীপুজো ও দীপাবলিতে কি শীতের হালকা আমেজ উপভোগ করা যাবে। নাকি বৃষ্টি কালীপুজোতেও ভোগাবে। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া জেনে নিন কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) ধনতেরাস থেকেই আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এমনকী পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। আবহাওয়া শুষ্ক থাকলেও বাতাসে সামান্য আর্দ্রতা বজায় থাকবে। তবে এটাও জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তুরে শীতল হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশের পথ কিছুটা প্রশস্ত হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের প্রথম হালকা আমেজ মিললেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আজ , বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বেশি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। 

বিস্তারিত আসছে…

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

গীতার বাণী

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান