বৈঠক এড়াচ্ছেন উদ্ধব! চূড়ান্ত মমতার মুম্বইয়ের সফরসূচি

লক্ষ্য বাংলায় শিল্পের জোয়ার আনা, তাই মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুম্বই গিয়ে মোদি বিরোধী জোটে শান দেওয়ার কাজটাও সেরে ফেলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য বাংলায় শিল্পের জোয়ার আনা, তাই মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুম্বই গিয়ে মোদি বিরোধী জোটে শান দেওয়ার কাজটাও সেরে ফেলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলেই  দু’দিনের সফরে বাণিজ্যনগরীতে পা রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩ টের বিমানে এদিন কলকাতা থেকে মুম্বই উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা। আজ রাতেই ৮ টার বিমানে মুম্বই যাবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলন এপ্রিল মাসের ২০ ও ২১ তারিখ, আর সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্পপতিদের আমন্ত্রণ জানাতেই যাচ্ছেন মমতা। বাংলায় কেন বিনিয়োগ করা হবে তা মুম্বইয়ে থাকা গৌতম আদানি, অনিল আম্বানি ও মুকেশ আম্বানিকে জানাবেন মমতা। বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানানো হবে দেশের বড় বড় শিল্পপতিদের। আগামিকাল সেই বৈঠক হওয়ার কথা।

এর সঙ্গে এক ঢিলে দুই পাখি মেরে, মোদি বিরোধী জোটে শান দেওয়ার কাজও করবেন মমতা। সেই কারণেই আগামী বুধবার মুম্বইতে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। তবে শারীরিক অসুস্থতার কারণে মমতার মুম্বই সফরে সাক্ষাৎ হবে না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে। এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা এএনআই মারফত। আর এই সাক্ষাতের বাতিল হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দিল্লিতে গিয়ে ক্রমশ গান্ধি পরিবার ঘনিষ্ঠদের তৃণমূলে প্রবেশ করানো ও কংগ্রেস ব্যতিত জাতীয় রাজনীতিতে লড়াইয়ের ডাক ভালো চোখে দেখছে না সনিয়া-রাহুলরা। তাই মহারাষ্ট্রের জোটের সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও মমতা সাক্ষাৎ এড়িয়ে যাচ্ছেন ‘শারীরিক অসুস্থতা’ কে ঢাল করে, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সূত্রের খবর, শেষ মুহূর্তে বৈঠক বাতিলও করতে পারেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

আর সেটা হলে বিরোধী জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। তবে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ চলবে টানা দু’দিন। তালিকায় রয়েছেন একাধিক শিল্পপতি। বাংলায় ব্যবসা করার জন্য ও বিনিয়োগের জন্য আর্জি জানাবেন মুখ্যমন্ত্রী মমতা।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর