সুর বদল আশিসের, তিনিই পাঠ করাবেন শপথ বাক্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলল স্বস্তি। অবশেষে শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নিতে চলেছেন  রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। এদিন দুপুর ২টোর সময় তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠান।  বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্তে এদিন সায়ন্তিকা এবং  রেয়াতকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

তবে সূত্রের খবর, প্রথমে ডেপুটি স্পিকার হবু বিধায়কদের শপথবাক্য পাঠ করাতে তিনি আগ্রহী ছিলে না। আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,’ স্পিকার রয়েছে। ফলে আমার পক্ষে শপথ পাঠ করানো উচিত হবে না।’ তবে অবশেষে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর শপথ বাক্য পাঠ করাতে রাজি হন ডেপুটি স্পিকার। বলা  বাহুল্য, দুই জয়ী বিধায়কের শপথ নিয়ে রাজ্য বনাম রাজভবন সংঘাত চলছিল। অবশেষে বৃহস্পতিবার আচমকাই রাজ্যপাল বোস জানান, দুই হবু তৃণমূল বিধায়ককে রাজভবনে আসতে হবে না। তাঁরা বিধানসভাতেই ডেপুটি স্পিকারের কাছে শপথ নিতে পারেন। এরপরেই  সায়ন্তিকা এবং  রেয়াতকে শপথ নিয়ে কাটে  জট।

উল্লেখ্য, ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছে  টানাপোড়েন। আগামী ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এখনও এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। এই আবহে টানা একমাস পর শপথ নিতে চলেছেন দুই জয়ী বিধায়ক।

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ