ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকছে শৌচাগারের জল

অপারেশন থিয়েটারে ঢুকছে শৌচাগারের দূষিত জল। এমনই ঘটনা ঘটেছে রাজ্যের প্রথম সারির হাসপাতাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপারেশন থিয়েটারে ঢুকছে শৌচাগারের দূষিত জল। এমনই ঘটনা ঘটেছে রাজ্যের প্রথম সারির হাসপাতাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারে জল ঢোকায় বন্ধ রাখা হয়েছে অস্ত্রোপচার। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে হাসপাতালের অন্দরে।

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি ব্লকের চার তলায় অর্থোপেডিক বিভাগের একটি অপারেশন থিয়েটার রয়েছে। সেখানেই গত দু দিন ধরে শৌচাগারের দূষিত জল ঢুকছে। শৌচাগারের জল চুঁইয়ে চুঁইয়ে ওটির মধ্যে আসছে। অপারেশন থিয়েটারের মধ্যে নোংরা জল ঢোকায় রোগীর সংক্রমণের আশঙ্কা রয়েছে। আর সেই কারনে অস্ত্রোপচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বদলে নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে অর্থোপেডিক সার্জারি করা হচ্ছে। তবে অন্য বিভাগের অপারেশন থিয়েটারের অস্ত্রোপচার করতে গিয়ে সমস্যার মুখেও পড়তে হচ্ছে চিকিৎসকদের। অন্যদিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নোংরা জল ঢোকার আগে কেন যথাযথ ব্যবস্থ নেওয়া হল না, ইতিমধ্যে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। হাসপাতালের কর্মীদের একাংশের বক্তব্য, কাজের ক্ষেত্রে কোথাও সমন্বয়ের অভাব হচ্ছে। বহু ওটি পরিকল্পিতভাবে স্থগিত রাখা হচ্ছে।

এই বিষয়টি নিয়ে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে জানানো হয়েছে, অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারে যে অংশ দিয়ে দূষিত জল ঢুকছে সেটি মেরামত করতে এক সপ্তাহ থেকে ১০ দিন সময় লাগবে। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান রাজীব রায় এই বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলব না। আমাদের ওটি (অপারেশন থিয়েটার) হচ্ছে।’

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

দুই গোষ্ঠীর সংঘর্ষ ফের অশান্ত মণিপুর! গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…