তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি : তপসিয়ায় ভয়াবহ আগুন (Fire)। সোফা তৈরির কারখানায় আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়েছে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। কারখানার পাশের গ্যারেজেও ছড়িয়ে পড়েছে আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। দমকল ইতিমধ্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাকি আগুন নেভানোর কাজ চলছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

শুক্রবার দুপুরে তপসিয়া রোডে একটি সোফা তৈরির কারখানায় আশঙ্কায় আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে প্রথমেই দমকলে খবর দেওয়া হয়। ঘটনার খবর কি আগুন নিভাতে সেখানে পৌঁছে যায় প্রথমে পাঁচটি ইঞ্জিন। পরে আরো বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাতে গিয়েছে। দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। গল গল করে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহীর্তের মধ্যে।

দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে তাঁদের। আগুন যাতে আশে পাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে জানা যাচ্ছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আপাতত আগুনকে নিয়ন্ত্রণে আনাই সবার আগে প্রয়োজন। ৯টি ইঞ্জিন মিলে আগুনকে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। জলের বেগ কম থাকায় সময় বেশি লাগছে। দেওয়াল ভেঙে আগুনের আরো কাছে পৌঁছে নেভানোর চেষ্টা করা হচ্ছে। যুদ্ধকালিন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে। কারখানর মধ্যে ফোম, রেক্সিন মজুদ থাকার কারণে আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুনকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে দমকলকর্মীদের।

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে