‘জাওয়াদ’-এর তাণ্ডব এড়াতে বাতিল ৯৬টি ট্রেন

আবহমণ্ডলের উপরের স্তরের ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরেই 'রি-কার্ভ' হয়ে ওড়িশা ও বাংলার উপকূলের দিকে এগোবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহমণ্ডলের উপরের স্তরের ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরেই ‘রি-কার্ভ’ হয়ে ওড়িশা ও বাংলার উপকূলের দিকে এগোবে। কিন্তু কতটা ঝড়ের প্রভাব থাকবে বা অন্তিম মূহূর্তে গতিপথ কোনদিকে যাবে ‘জাওয়াদ’-এর তার দিকেই নজর রয়েছে হাওয়া অফিসের। আর ঘূর্নিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব উপকূলীয় (ইস্ট-কোস্ট) রেল। দু’টি জোন মিলিয়ে মোট ৯৬টি ট্রেন বাতিল করা হয়েছে। আপ ও ডাউন মিলিয়ে ৪৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। ৫ ডিসেম্বর বাতিল হয়েছে ৩৮ টি দূরপাল্লার ট্রেন ও ৬ তারিখ বাতিল হয়েছে একটি ট্রেন।

ট্রেনগুলির তালিকা হল, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই করোমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-এরনাকুলাম এক্সপ্রেস, জয়নগর-পুরী এক্সপ্রেস, হাওড়া-পুরী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া-ভাস্কো দ্য গামা অমরাবতী এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল এক্সপ্রেস, হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, পুরী-হাওড়া ডাউন ট্রেন, চেন্নাই-হাওড়া ডাউন করমণ্ডল এক্সপ্রেস, পুরী-হাওড়া ডাউন ধৌলি এক্সপ্রেস। ‘জাওয়াদ’-এর গতিপথের দিকে ক্রমশ নজর রাখছে আলিপুর হাওয়া অফিস ও দিল্লির মৌসম ভবন। তবে শেষ পাওয়া আপডেট অনুযায়ী ‘জাওয়াদ’ ঘূর্ণিঝড় ওড়িশায় পূরীর কাছেই আছড়ে পড়বে, গতি থাকবে ঘণ্টায় ১৫০ কিমি। তবে বেশিক্ষণ তাণ্ডব চালাতে পারবে না ‘জাওয়াদ’। ওড়িশাতেই নিম্নচাপে পরিণত হয়ে দীঘা ও সাগর-সুন্দরবন ছুঁয়ে গভীর নিম্নচাপ রূপে বাংলাদেশ যাবে ‘জাওয়াদ’। যার ফলে ঝোড়ো হাওয়া নয়, প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনাতে শনি ও রবিবার অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, কলকাতা, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা