আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গড়িয়ার কাছে রেল লাইনে ফাটল, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদা দক্ষিণ শাখায় গড়িয়ার কাছে রেল লাইনে ফাটলের জেরে ব্যাহত ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে লাইনে ফাটলের ঘটনা নজরে আসার পর শিয়ালদা দক্ষিণ শাখায় প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ট্রেন পরিষেবা। যার ফলে দুর্ভোগে পড়তে হয় নিত্য যাত্রীদের।

রেল সূত্রের খবর, এদিন সকালে গড়িয়া স্টেশনের কাছে লাইনে ফাটল দেখা যায়। লাইনে ফাটল দেখা যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মীরা। রেলের কর্মীরা লাইন মেরামতির কাজ শুরু করেন। এদিকে ফাটলের ঘটনার জেরে শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর, সোনারপুর শাখার একাধিক ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। লাইনে দুর্ঘটনার জেরে সময়মতো কর্মক্ষেত্রে পৌঁছতে পারেনি হাজার হাজার নিত্যযাত্রী।

তবে লাইনে ফাটল আগেভাগে নজরে আসায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল বলে মনে করছেন যাত্রীরা। মঙ্গলবার শিয়ালদা দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে শিয়ালদাগামী যে ট্রেনটি সকাল সাড়ে ৬টায় ছাড়ে, সেটি ধপধপি স্টেশনে পৌঁছয় ৭টা ৫ নাগাদ। ধপধপিতে এসে আটকে পড়ে লোকাল ট্রেনটি। প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পর ধপধপি স্টেশন থেকে ছাড়ে শিয়ালদাগামী লোকাল। সকাল সাড়ে নটা নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছয় সেটি। অন্যদিকে ক্যানিং, ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর শাখার ট্রেনও দেরিতে গন্তব্য পৌঁছয় ।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ধুন্ধুমার কাণ্ড, ইভিএম বিকৃতির অভিযোগ, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ